নারায়ণগঞ্জ ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির

কদমতলীতে রবির টাওয়ার নির্মাণ নিয়ে উত্তেজনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
  • ২৩৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জের কদমতলীতে একটি বাড়ির ছাদে রবি মোবাইল ফোন কোম্পানির নেটওয়ার্ক টাওয়ার নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে স্থানীয় শতাধিক নারী পুরুষ জনস্বাস্থ্যের ক্ষতিকর টাওয়ার নির্মাণে বাধা দেয়। এসময় বাড়ির মালিক সাখাওয়াত হোসেন দিপু তার বাড়ির ছাদে টাওয়ার নির্মাণের সিদ্ধান্তে অনড় থাকলে উত্তেজিত হয়ে পড়ে এলাকাবাসী। ঘটে হাতা হাতির ঘটনা। তবে স্থানীয়দের প্রতিবাদে রবি কোম্পানি কর্তৃপক্ষ সাময়ীকভাবে নির্মাণ কাজ বন্ধ রেখেছে। টাওয়ার নির্মাণ না করতে গণস্বাক্ষর দিয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কদমতলী কলেজ পাড়া বড় পুকুরপাড় এলাকায় রাশেদা মঞ্জিল নামে ৬ তলা ভবনের ছাদে রবি মোবাইল ফোন কোম্পানির নেটওয়ার্ক টাওয়ার নির্মাণ কাজ শুরু করা হয়। ভবনের ৫ ও ৪ তলায় একটি আবাসিক মাদ্রাসা রয়েছে। এছাড়াও বাকি অন্যান্য তলায় রয়েছে ভাড়াটিয়া। বাড়ির মালিককে আর্থিক সুবিধা দিয়ে রবি কোম্পানি টাওয়ার নির্মাণ কাজ শুরু করে। অর্থের লোভে বাড়ির মালিক মাদ্রসার শিক্ষার্থী ও ভাড়াটিয়াদের কথা চিন্তা না করে টাওয়ার নির্মাণের অনুমতি দেয়। জনস্বাস্থের ক্ষতিকর এই টাওয়ার নির্মাণ করার খবর পেয়ে বাধা দেয়া হয়।

স্থানীয় বাসিন্দা সিরাজুল জানায়, অত্র এলাকায় ওই বাড়ির এক থেকে দুইশ মিটারের মধ্যে অনেকগুলো মোবাইল নেটওয়ার্ক টাওয়ার রয়েছে। নতুন করে আরো টাওয়ার নির্মাণ করা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। তাই বাধা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গণস্বাক্ষর নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

হেলাল নামে আরেকজন বাসিন্দা বলেন, বাধা উপেক্ষা করে টাওয়ার নির্মাণ করা হলে অপ্রিতিকর ঘটনা ঘটতে পারে।

বাড়ির মালিক সাখাওয়াত হোসেন দিপু বলেন, রবি কোম্পানি আমার অনুমতি নিয়েই টাওয়ার নির্মাণ করছে। টাওয়ার নির্মাণ হলে এলাকার মোবাইল ব্যবহারকারীরা নেটওয়ার্ক পাবে। এতে অসুবিধা কোথায় আমি বুঝতে পারছিনা। এই এলাকায় আরো অনেক বাড়ির ছাদে টাওয়ার রয়েছে। অথচ আমার বাড়ির ছাদে টাওয়ার নির্মাণে লোকজন বাধা দিচ্ছে।

টাওয়ার নির্মাণের ইঞ্জিনিয়ার মো: আনোয়ারুল ইসলাম বলেন, যেহেতু স্থানীয় লোকজন বাধা দিচ্ছে। তাই আপাদত নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

কদমতলীতে রবির টাওয়ার নির্মাণ নিয়ে উত্তেজনা

আপডেট সময় : ১০:৫৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১