নারায়ণগঞ্জ ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদার দাবিতে নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ যুবদল নেতার ২০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক

নরসিংদীতে মহাসড়কে নিষিদ্ধ থ্রিহুইলার যানবাহনের বিরুদ্ধে অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • ২৬৬ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মহাসড়কে চলাচল নিষিদ্ধ থ্রিহুইলার যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ইটাখোলা হাইওয়ে পুলিশ। গতকাল শনিবার দিনভর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ঢাকা-সিলেট মহাসড়কে এই অভিযান পরিচালনা করে।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির পরিদর্শক নূর হায়দার তালুকদার জানান, সড়ক দুর্ঘটনা এড়াতে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচল নিষিদ্ধ ঘোষিত থ্রিহুইলার যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইকসহ অর্ধশতাধিক থ্রিহুইলার যানবাহনের বিরুদ্ধে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। চলতি সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ পর্যন্ত মহাসড়কে চলাচলের দায়ে থ্রিহুইলার যানবাহনের বিরুদ্ধে মোট ৫৯০টি মামলা করা হয়েছে। চলতি ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩৯০০টি মামলা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন

নরসিংদীতে মহাসড়কে নিষিদ্ধ থ্রিহুইলার যানবাহনের বিরুদ্ধে অভিযান

আপডেট সময় : ১১:৫১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১