নারায়ণগঞ্জ ০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

নকল প্রসাধনী কারখানাকে লাখ টাকা জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • ২৩৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জে একটি নকল প্রসাধনী তৈরি কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমান নকল প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল মতিন খানের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় মিজমিজি কান্দাপাড়া ৪৯০ টি সি রোড এলাকার রিভাইস হারবাল প্রোডাক্ট কারখানায় অভিযান চালায় র‌্যাব।

র‌্যাবের মেজর হাসান সাহরিয়ার জানান, আক্তার ভূঁইয়ার বাড়ীর দ্বিতীয় তলায় ফ্যাট ভাড়া নিয়ে মো: কামাল নামে এক ব্যক্তি রিভাইস হারবাল প্রোডাক্ট কারখানা গড়ে তুলেন। কারকানাটিতে দেশী বিদেশী বিভিন্ন নামিদামি কোম্পানির শতাধিক ধরনের প্রসাধনী নকল করে বাজার জাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সকল ধরনের নকল প্রসাধনী জব্দ ও কারখানার ম্যানেজার মেহেদী রাকিবকে আটক করা হয়। পরে ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমান আদালত বসিয়ে জব্দকৃত প্রসাধনী ধ্বংস ও আটক মেহেদী রাকিবকে এক লাখ টাকা জরিমানা এবং আনাদেয়ে তিন মাসের কারাদন্ড দেয় আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল মতিন খান বলেন, মানুষের ত্বকের জন্য ক্ষতিকর এসব প্রসাধনী তৈরি ও বাজারজাত করা হচ্ছে অবৈধ ভাবে। তাই এসব প্রসাধনী ধ্বংস করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করায় আটক ম্যানেরজার মেহেদী রাকিবকে মুক্তি দেয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

নকল প্রসাধনী কারখানাকে লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১১:৪৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১