নারায়ণগঞ্জ ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

২১আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে সোহাগ রনির মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • ২৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরনে ও হামলাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও ঢাকা – চট্রগ্রাম মহাসড়কে বিশাল মানব বন্ধন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শাহ্ মো. সোহাগ রনি ।

শনিবার ( ২১ আগষ্ট ) প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিকে সফল করার লক্ষ্যে দুপুর থেকেই মোগড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফেস্টুন ব্যানারে সু- সজ্জিত হয়ে দলে দলে মোগরাপাড়া কাচারী ভূমি অফিসের মাঠ প্রতিবাদ সমাবেশে এসে জড়ো হয়। প্রতিবাদ সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে মোগড়াপাড়া চৌরাস্তা দিয়ে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে হয়ে মেঘনা ইকোমেনিক জোনের সামনে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্যে শাহ্ মো. সোহাগ রনি বলেন, রক্তাক্ত ভয়াল-বিভীষিকাময় ২১শে আগস্ট আজ। রাজনৈতিক ইতিহাসে ২১ আগস্ট একটি কলঙ্কময় দিন। মৃত্যু-ধ্বংস-রক্তস্রোতের নারকীয় গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে অকল্পনীয় এক নারকীয় গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়। অবিলম্বে গ্ৰেনেড হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শাহ্ মো. সোহাগ রনি’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোনারগাঁ উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শাহ্ জামাল তোতা, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ্ আলম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হোসেন মোল্লা, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সদস্য ইদ্রিস আলী । আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, তথ্য বিষয়ক সম্পাদক নুরুজ্জামান পিঞ্জর, সোনারগাঁ থানা ছাত্রলীগ নেতা ওয়ালিদ ওসমান, সোনারগাঁ কলেজ ছাত্রলীগ নেতা সজল ঘোষ, যুবলীগ নেতা মিন্টু, আলমগীর, রতন, পারভেজ, বাবুল, জাবেদ, লিজন, সাহেদ, সজীব, রাসেল, জুয়েল, শাওন, শাহ্ আলমসহ অনেকেই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন

২১আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে সোহাগ রনির মানববন্ধন ও প্রতিবাদ সভা

আপডেট সময় : ০৮:০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১