নারায়ণগঞ্জ ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযান হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ,তিতাসের দ্রুত অভিযানের দাবি এলাকাবাসীর সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতার সহযোগী মানিক এখন বিএনপির বড় নেতা নারায়ণগঞ্জ “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ,আলী হোসেনের তীব্র নিন্দা ও প্রতিবাদ চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে ইউনাইটেড প্রেস ক্লাবের চেয়ারম্যান দিপুর আলোচনা সভা নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান অনুমতি ব্যতীত রাস্তা খননে আবির ফ্যাশনকে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করলেন সদর উপজেলা প্রশাসন

১ কোটি ৩৬ লক্ষাধিক টাকার মাদকসহ আটক-৪

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • ২৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : রাজধানীতে পৃথক তিনটি অভিযান চালিয়ে ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন, ২৪ কেজি গাঁজা ও ১৪৮ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, ৬ টি মোইল ও মাদক বিক্রির নগদ তেরোশত টাকা। উদ্ধারকৃত মাদক দ্রব্যের মূল্য প্রায় ১ কোটি ৩৬ লাখ ৬৪ হাজার টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।
র‌্যাব জানায়, সোমবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর সূত্রাপুর থানার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে আটক করে মো: হুমায়ুণ কবিরকে(৩৮)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন। একই দিন বিকেলে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকা থেকে আটক করা হয় মো: মামুন উদ্দিন (১৯) ও আব্দুল্লাহ আল মামুনকে (২০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৪ কেজি গাঁজা। একই থানা এলাকা থেকে আটক করা হয় মো: তালেবকে(৩০)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৪৮ বোতল ফেন্সিডিল। আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজা ও ফেনসিডিসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা

১ কোটি ৩৬ লক্ষাধিক টাকার মাদকসহ আটক-৪

আপডেট সময় : ০৯:৪৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১