নারায়ণগঞ্জ ১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি

ট্রাকের ধাক্কায় ৭ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন সিদ্ধিরগঞ্জে পূর্ব এনায়েত নগর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • ৩০৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ -শিমরাইল সড়কের সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকায় পাট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৯৬৮৪) উল্টে সড়কের পাশে বিদ্যুত খুটি ভেঙ্গে পড়ায় বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে পূর্ব এনায়েতনগর এলাকা। খবর পেয়ে বিদ্যুৎ অফিস থেকে পুনরায় নতুন খুটি বসিয়ে ৭ ঘন্টা পর বিদ্যুৎ সচল করা হয়।

এছাড়াও সড়কের পাশে গড়ে উঠা দুটি দোকানও দুমড়ে-মুচড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার (১ আগষ্ট) ভোর ৫টার দিকে চৌধুরী বাড়ি পিএম গার্মেন্টের সামনের সড়কে এ ঘটনাটি ঘটে।

পাট বোঝাই ট্রাকটি পাবনা থেকে সিদ্ধিরগঞ্জ আজিম মার্কেট কোঅপারেটিভ পাট গোডাউনে যাচ্ছিল। এ ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুল দূর্ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে বোঝাই করা পাট কোঅপারেটিভ পাট গোডাউনের ম্যনেজার বিজনসাহকে বুঝিয়ে দেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুল জানান, ট্রাকটির চালক বা মালিকের সাথে যোগাযোগ হয়নি। ট্রাকে থাকা পাট কোঅপারেটিভ পাট গোডাউনের ম্যনেজার বিজনসাহকে বুঝিয়ে দেয়া হয়েছে। এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাবো।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু

ট্রাকের ধাক্কায় ৭ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন সিদ্ধিরগঞ্জে পূর্ব এনায়েত নগর

আপডেট সময় : ০৫:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১