নারায়ণগঞ্জ ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় ৩ হাজর২শ পিস ইয়াবা উদ্ধার সিদ্ধিরগঞ্জে সালু হাজী রোডে জামে মসজিদের নির্মাণ কাজের উদ্ভোধন সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযান হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ,তিতাসের দ্রুত অভিযানের দাবি এলাকাবাসীর সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতার সহযোগী মানিক এখন বিএনপির বড় নেতা নারায়ণগঞ্জ “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাদকের আস্তানা চাঁনমারী বস্তি উচ্ছেদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • ২৮৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বহুল আলোচিত মাদকের আস্তানা চাঁনমারী বস্তি উচ্ছেদ করে দিয়েছে জেলা পুলিশ। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে সরকারি জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা এই বস্তিটি ছিল শহরের বৃহৎ মাদকস্পট। বস্তিটিতে প্রায় পাঁচশতাধিক পরিবার বসবাস করত। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নেতৃত্বে ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া হয় বস্তিটি।

উচ্ছেদ অভিযান শেষে দুপুর বারটায় সাংবাদিকদের ব্রিফিং করে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, চাঁনমারী বস্তিটি অনেক পুরনো। যার পাশেই অবস্থিত পুলিশ সুপার, জেলা প্রশাসক ও জেলা দায়রা জজসহ অনেক গুলো গুরুত্বপূর্ণ কার্যলয়। ইতিপূর্বে আমরা দেখেছি এই বস্তিতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। এছাড়া যতবারই এই বস্তিতে উচ্ছেস হয়েছে ততবারই কোনো না কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেছে। আমি যোগদানের পর থেকেই জেলাবাসীর দাবি ছিল,বস্তি থেকে মাদক নির্মূল ও বস্তি অপসারণ করা। সরকারি জমিতে অবৈধভাবে গড়ে উঠা বস্তিটি উচ্ছেদের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহন করি। সকল শ্রেণি পেশার লোকজনের সহোযোগীতায় বস্তি উচ্ছেদ করার সিদ্ধান্ত নেই। তিনি বলেন, বস্তিটি মাদকের আস্তানা ছিলো। আমরা বেশ কয়েকবার অভিযান করেছি। কয়েকজনকে আটকও করেছি। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বস্তির অনেকের বিরুদ্ধে ডজনের উপরে মাদক মামলা আছে।

পুলিশ সুপার আরো বলেন, গত নয় মে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় চাঁনমারী বস্তি উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসনের দেয়া আলটিমেটামের মধ্যেই উচ্ছেদ করা হয়েছে।

এদিকে বস্তিটি উচ্ছেদ করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। আবার যেন বস্তি গড়ে না উঠে প্রশাসনের প্রতি এই দাবি স্থানীয়দের।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় ৩ হাজর২শ পিস ইয়াবা উদ্ধার

মাদকের আস্তানা চাঁনমারী বস্তি উচ্ছেদ

আপডেট সময় : ১০:৩৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১