নারায়ণগঞ্জ ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

সিদ্ধিরগঞ্জে স্মার্ট ফোন কিনে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ২৬৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে স্মার্ট ফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে রুপালী (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জে নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি কান্দাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঐ কিশোরীর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. বাবুল জানান, আত্মহননকারী কিশোরী রুপালী পরিবারের সাথে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি কান্দাপাড়া এলাকার হারাধনের ভাড়াটিয়া বাড়িতে বসবাস করতো। তার বাবা শফিক মিয়া দিন মজুর হওয়ায় রুপালী একই ওয়ার্ডের মৌচাক এলাকায় একটি প্লাষ্টিক কারখানায় চাকুরী করতো। ২ ভাই ও ৫ বোনের মধ্যে সে সকলের ছোট। গত কয়েক দিন ধরে তাকে একটি স্মার্ট ফোন কিনে দেওয়ার জন্য বাবার নিকট বায়না করে আসছিলো। গতকাল শুক্রবার দুপুরে সে রুপালী তার পরিবারের নিকট স্মার্ট ফোন কিনে দেওয়ার বায়না ধরে। এসময় তাকে স্মার্ট ফোন কিনে না দেওয়ায় তার হাতে বাটন মোবাইল আছড়ে ভেঙ্গে ফেলে ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।###

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির

সিদ্ধিরগঞ্জে স্মার্ট ফোন কিনে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় : ০৫:৪৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১