নারায়ণগঞ্জ ০৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন আহমাদ রাস্তার দখল নিয়ে বন্দরে প্রতিবেশীদের বর্বর হামলায় ৩ রক্তাক্ত, শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডিসি রায়হান কবিরের আহ্বান

নেইমার জাদুতে পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • ৩৩১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা ২০২১ এর প্রথম সেমিফাইনালে আজ মঙ্গলবার পেরুকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। এর মাধ্যমে দশম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে চলে এসেছে তারা।

ম্যাচের ৩৫ মিনিটের নেইমারের সহায়তায় গোল করেন লুকাস পাকুয়েতা। তিনজন ডিফেন্ডারকে পরাস্ত করে বল নিয়ে ঢুকে পরেন নেইমার। এরপর পাকুয়েতাকে দিয়ে করান গোল। আশ্চর্যজনকভাবে কোয়ার্টার ফাইনাল ম্যাচে চিলির বিপক্ষে এই নেইমারের সহায়তায় লুকাস পাকুয়েতা গোল করে দলকে সেমিতে এনেছিলেন। সেই ম্যাচের তিতের শির্ষরা পেয়েছিল ১-০ গোলের জয়। আজ আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ের মাধ্যমে কোপায় টানা তিনটি ম্যাচে মাত্র একটি করে গোল করেছে ব্রাজিল।
ঘরের মাটিতে কখনো কোপার শিরোপা হাতছাড়া না করা ব্রাজিল প্রথমার্ধের শেষ দিকে একটি সুযোগ পেয়েছিল ব্যবধান দ্বিগুণ করার। কিন্তু ব্যর্থ হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যেতে হয় তাদের। অপরদিকে পেরু তাদের সবচেয়ে বড় সুযোগটি পায় দ্বিতীয়ার্ধোর শুরুতে। ব্রাজিলকে এ যাত্রায় বাঁচিয়ে দেন গোলরক্ষক এডারসন।

পেরুকে হারিয়ে ব্রাজিল এখন ফাইনালে। আপাতত তাদের কাজ শেষ। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এখন সেলেসাওরা অপেক্ষায় আছে এ ম্যাচটিতে কে জয় পায় সেটি দেখতে। কারণ এ ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে মারাকানায় শিরোপার লড়াই মাঠে নামবে ব্রাজিল।

কোপার ১০৫ বছরের ইতিহাসে এ নিয়ে ২১ বার ফাইনালের দেখা পেলো ব্রাজিল। সেমিতে ব্রাজিল দলে দুটি পরিবর্তন। জেসাস সাসপেনশনের কারণে নেই। ফিরমিনোর জায়গা হয়েছে বেঞ্চে। পাকুয়েতা ফিরেছেন।এভারটনও আছেন। অন্য দিকে পেরুর দলে একটি পরিবর্তন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার

নেইমার জাদুতে পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

আপডেট সময় : ০৫:১৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১