নারায়ণগঞ্জ ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

বন্দরে লকডাউনের মধ্যে জমি দখল করে বাউন্ডারি, দেয়াল নির্মাণ কাজে পুলিশের বাধা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি :

নারায়ণগঞ্জে বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধানের ভায়রা ভাই আবু বকর এর নেতৃত্বে অসহায় রবি হোসেন গংদের জমিতে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক বাউন্ডারি দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১ জুলাই) কলাগাছিয়া ইউনিয়ন এর হাজরাদি গ্রামের মৃত আব্দুল আলীম এর পুত্রদের ১১ শতাংশ জমি জোরপূর্বক দখল করে বাউন্ডারি দেয়াল নির্মাণ করার পায়তারায় করছিলো চেয়ারম্যান দেলোয়ার প্রধান এর ভায়রা আবু বকর এর নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী ফজলুল করিম সহ বিএনপি- যুবদলের প্রায় অর্ধশতাধিক ক্যাডাররা৷ এসময় বন্দর থানা থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা কাজ বন্ধ করে দৌড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে আবু বকরের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

উল্লেখিত ভূমি প্রসঙ্গে অসহায় রবি হোসেন জানান, আমার পিতা আব্দুল আলীম খালেক ও মালেক এর নিকট হইতে সাফকবলা দলিল মূলে ১১ শতাংশ জায়গা ক্রয় করে, পরবর্তীতে আমাদের পাঁচ ভাইয়ের নামে আমার পিতা হেবা করে দিয়ে যায়। কিন্তু এই করোনাকালীন সময়ে যেখানে সরকারের বিধি-নিষেধ কঠিনভাবে আরোপ করা হয়েছে তা অমান্য করে চেয়ারম্যানের আত্মীয় আবু বকর এর নির্দেশনায় সন্ত্রাসী ফজলুল করিম ও সিফাত গংরা আমাদের জায়গায় জোরপূর্বক দেয়াল নির্মাণের পাঁয়তারা করছে। আমি আমার পরিবার পরিজন নিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি৷ আমি এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

বন্দরে লকডাউনের মধ্যে জমি দখল করে বাউন্ডারি, দেয়াল নির্মাণ কাজে পুলিশের বাধা

আপডেট সময় : ০৮:১৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১