নারায়ণগঞ্জ ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

আড়াইহাজারে ফিল্মি স্টাইলে চাল ব্যবসায়ীকে অপহরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • ২৫৩ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাওনা টাকা চাওয়ায় ফিল্মী স্টাইলে এক ব্যক্তিকে অপহরণ করে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বুধবার দুপুরে উপজেলার বাজারের হাজী দায়ানের ৬ তলা ভবনের নিচ তলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
অপহৃত হলেন, উপজেলার হাইজাদি ইউনিয়নের ইলমদী এলাকার আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ ইব্রাহিম (৪২)। সে চাল ব্যবসায়ী।
অপহৃতের বরাত দিয়ে আড়াইহাজার থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) আনিছুর রহমান মোল্লা বলেন, ‘মঙ্গলবার দুপুরে ১টার দিকে চাল কেনার জন্য উপজেলার বাজারে আসেন ইব্রাহিম। ওইসময় একই গ্রামের মোজ্জাম্মেলের ছেলে ব্যবসায়ী এনামুল ফোন দিয়ে ডেকে নেয়। পরে তাকে অপহরণ করে উপজেলা শহরের হাজী দায়ানের ৬ তলা ভবনের নিচ তলায় হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। এর আগে মুখ বেঁধে তাকে ব্যাপক মারধরও করা হয়।’

তিনি বলেন, ‘ইব্রাহিমকে খোঁজে না পেয়ে স্বজনরা আড়াইহাজার থানায় নিখোঁজের জিডি করেন। এরপর থেকেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইব্রাহিমকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। এরই মধ্যে সকালে কান্নার শব্দ পেয়ে ওই ভবনের লোকজন কান্নার উৎস খোঁজতে গিয়ে ইব্রাহিমকে হাত-পা বাঁধা মুমূর্ষ অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’
তিনি আরো বলেন,‘ইব্রাহিমের হাত পা বেঁধে রাখায় রক্ত জমে গিয়েছে। এতে সে হাত পা নাড়াচাড়া করতে পারছে না। এছাড়া শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

কেন ইব্রাহিমকে অপহরণ করা হয়েছে? জবাবে তিনি বলেন,‘ব্যবসায়ী লেনদেন নিয়ে এনামুলের কাছে ১ লাখ টাকা পাওনা ছিল। ওই টাকা পরিশোধের জন্য ইব্রাহিমকে চাপ দিচ্ছিল ইব্রাহিম। এজন্য ক্ষোভে এনামুল কয়েকজনকে সঙ্গে নিয়ে এ কাজ করেছে। এনামুলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে আরো বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান

আড়াইহাজারে ফিল্মি স্টাইলে চাল ব্যবসায়ীকে অপহরণ

আপডেট সময় : ০১:০৬:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১