নারায়ণগঞ্জ ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আড়াইহাজারে অবৈধ বালু উত্তোলন, ৬টি ড্রেজার পুড়িয়ে দিয়েছে গ্রামবাসী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ৩৩৬ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রম্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬টি ড্রেজারে আগুন লাগিয়ে পুড়িয়ে ও গুড়িয়ে দিয়েছে গ্রামবাসী।
শুক্রবার (২৫ জুন) বিকেলে উপজেলার ব্রম্মপুত্র নদ সংলগ্ন কয়েকটি গ্রামের কয়েকশ জনতা উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটায়।
এর আগে স্থানীয় প্রভাবশালী মহল এসব ড্রেজার স্থাপন করে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। প্রভাবশালী মহলের ভয়ে এতদিন কিছু না বললেও শুক্রবার গ্রামবাসীরা একত্রিত হয়ে এ ঘটনা ঘটায়।

জানা যায়, উপজেলার প্রভাকরদী, ব্রাহ্মণদী ব্রম্মপুত্র নদ এলাকায় এ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে প্রভাকরদী গ্রাম, মনোহরদী, বালিয়াপাড়া বাজারসহ কয়েকটি গ্রামের নদীর পাড় হুমকির মুখে পড়ে। এতেই ক্ষুব্দ হয়ে উত্তেজিত জনতা হামলা চালিয়ে আগুন দিয়ে ড্রেজারগুলো পুড়িয়ে দেয়।

খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন এবং আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

আড়াইহাজারে অবৈধ বালু উত্তোলন, ৬টি ড্রেজার পুড়িয়ে দিয়েছে গ্রামবাসী

আপডেট সময় : ০৪:৩৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১