নারায়ণগঞ্জ ০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত বন্দরে ৩০ কেজি গাজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত অপরাধ দমনে পরিচিত গোলাম সারোয়ার সোনারগাঁয়ের নতুন ওসি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির ফতুল্লায় ডাকাতি ঘটনায় তিন ডাকাত সদস্য গ্রেপ্তার সুগন্ধা+ খাবারের ভেতর পাওয়া গেল তেলাপোকা বন্দরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জে দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা

বন্দরের লাঙ্গলবন্দে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ২৭০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি:- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় অটোরিক্সার সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত। আহত হয়েছে আরও ৩ শ্রমিক। বৃহস্পতিবার (২৪ ই জুন) বিকেলে কামতাল ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো শফিকুল ও জাহিদ। আহত খাইরুল ও অজ্ঞাত দুইজন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তারা ওই এলাকার টোটাল ফ্যাশন গার্মেন্টসের শ্রমিক। কামতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন হক জানান, মহাসড়কের উল্টোপথে অটোরিক্সায় করে ৫ জন শ্রমিককে নিয়ে টোটাল ফ্যাশনের সামনে যাচ্ছিল চালক। এসময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিক্সায় থাকা শ্রমিক ও চালক সকলেই আহত হয়। তবে পিকআপভ্যানটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শফিকুল ও জাহিদকে মৃত ঘোষণা করে। আহত খাইরুলের অবস্থাও গুরুতর। দূর্ঘটনায় নিহত হওয়ার খবরপেয়ে কারখানার শ্রমিকরা প্রায় তিন ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার এসে তাদের বিচারের আশ্বাস দিলে সড়ক থেকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত

বন্দরের লাঙ্গলবন্দে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ

আপডেট সময় : ০১:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১