নারায়ণগঞ্জ ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ

তৃতীয় ঢেউয়ে ডেল্টা প্লাস করোনা: সতর্ক ভারত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ৩৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : করোনার নতুন ভেরিয়েন্ট মিলেছে ভারতে। যাকে বলা হচ্ছে ডেল্টা প্লাস সংস্করণ। সাধারণ করোনার চেয়ে যা অনেক বেশি শক্তিশালী। তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী, বলছেন বিজ্ঞানীরা।

সবেমাত্র কমতে শুরু করেছে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ। ভারতে দৈনিক সংক্রমণ ৫০ হাজারের ধারেকাছে চলে এসেছে। তারই মধ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। ভয়ের কথা, তৃতীয় ঢেউয়ে ডেল্টা প্লাস সংস্করণের করোনা সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ চেহারা নিয়েছিল ভারতে। বহু মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিন আক্রান্ত হয়েছেন লাখ লাখ মানুষ। হাসপাতালে বেড পাওয়া যায়নি, অক্সিজেনের অভাবে মানুষের মৃত্যু হয়েছে। ভাইরোলজিস্টরা কেন্দ্রকে জানিয়েছেন, তৃতীয় ঢেউ আরো ভয়ংকর চেহারা নিতে পারে। ফলে গোড়াতেই সতর্ক হওয়া দরকার।

বিজ্ঞানীদের আশঙ্কা ডেল্টা প্লাস ভেরিয়েন্টের করোনা ছড়াতে শুরু করেছে ভারতে। দ্বিতীয় ঢেউয়ে ডেল্টা সংস্করণের করোনা ছড়িয়েছিল। সাধারণ করোনা ভাইরাসের চেয়ে যা অনেক বেশি ছড়ায়। সে কারণেই দ্বিতীয় ঢেউয়ে এত পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছিলেন। বিজ্ঞানীদের বক্তব্য, তৃতীয় ঢেউয়ে আরো শক্তিশালী ডেল্টা ভেরিয়েন্ট ছড়াতে শুরু করেছে। যার নাম দেওয়া হয়েছে ডেল্টা প্লাস। ভারতে এখনো পর্যন্ত এই ভেরিয়েন্টের ২২জন রোগী পাওয়া গেছে। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। ডেল্টা প্লাস ভেরিয়েন্ট সম্পর্কে এখনো খুব বেশি তথ্য নেই ভাইরোলজিস্টদের কাছে। তবে যে ২২ জনের দেহে ডেল্টা প্লাসের নমুনা মিলেছে, তাদের জিনোম সিকোয়েন্স করে নতুন সংস্করণের বিষয়ে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী

তৃতীয় ঢেউয়ে ডেল্টা প্লাস করোনা: সতর্ক ভারত

আপডেট সময় : ০৯:৫৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১