নারায়ণগঞ্জ ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের আট সদস্য আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ৪২৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুইটি অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে আটক করেছে র‍্যাব-১১। এসয় উদ্ধার করা হয়েছে একটি চাপাতি, দুইটি চাকু, একটি লোহার দন্ড ও একটি বৈদ্যুতিক তার। গতকাল বৃহস্পতিবার বিকেলে র‍্যাবের সিনিয়র সহকারি পুলিশ সুপার প্রণব কুমার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন। তার আগে গত বুধবার দিবাগত রাত পৌনে দুইটায় তাদের আটক করা হয়।

কারা হলো, উজ্জল হোসেন (১৯), মোঃ রনি (১৯), ইমন হোসেন (১৮), কালাম হোসেন (১৯), আলমগীর হোসেন (১৯)। বাকিরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম প্রকাশ করেননি র‍্যাব।

র‍্যাব জানায়, সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। তারা পরস্পর যোগাসাজশে সাধারণ জনগনের সাথে থাকা ব্যাগ, মোবাইল ফোন, মহিলাদের ভ্যানিটি ব্যাগ চাকু বা ব্লেড দিয়ে কেটে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ছিনিয়ে নেয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের আট সদস্য আটক

আপডেট সময় : ০৩:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১