নারায়ণগঞ্জ ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আড়াইহাজারে ঝড়ের কবলে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • ৩৮৬ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান,নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজারে ঝড়ের কবলে পড়ে নিঁখোজ হওয়া আঃ আলী (৩০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে ডুবুরী দল। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আলী টৈটিয়াকান্দা পাড়া গ্রামের ফজর আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো: হানিফা জানান, সোমবার রাত ৯টার দিকে নিহত আঃ আলীসহ ৪/৫ জন লোক নরসিংদীর চরদিঘলদী এলাকা থেকে গরুর জন্য খড় নিয়ে ট্রলার দিয়ে বাড়ি আসার সময় বাড়ির পাশে এসে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে সাথের সবাই তীরে উঠতে পারলেও আঃ আলী উঠতে পারেনি।

পরে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেনকে জানালে তিনি ডুবুরী দল পাঠান। দিন ব্যাপী চেস্টার পর বিকালে তার লাশ একই উপজেলার কান্দা পাড়া এলাকার মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

আড়াইহাজারে ঝড়ের কবলে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:১৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১