নারায়ণগঞ্জ ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পানগাঁও-জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডিসির মাধ্যমে আবেদন নারায়ণগঞ্জে বিডিএস অবহিতকরণ সভায় ড্রোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে হবে জমি জরিপ:ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী নওফেলকে অবাঞ্ছিত ঘোষণা ডিআরইউতে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • ২৫৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) সাংবাদিকদের নিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বিরুপ মন্তব্য করায় পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) শিক্ষা উপমন্ত্রী নওফেলকে ডিআরইউ প্রাঙ্গণে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ মে) রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সংগঠনের নিজস্ব চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ডিআরইউ প্রাঙ্গনে শিক্ষা উপমন্ত্রী নওফেলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একইসঙ্গে সাংবাদিক রোজিনা ইসলামের জামিন না হওয়ায় শুক্রবার (২১ মে) মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করবেন সংগঠনটির নেতারা।

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে ডিআরইউ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী বলেন, রোজিনা ইসলামের ওপর হামলার ঘটনার তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং সেখানে অবশ্যই সাংবাদিক প্রতিনিধি থাকতে হবে৷ কারণ, যারা রোজিনা ইসলামকে মেরেছেন, তারা তদন্ত করবেন, সেটি হতে পারে না।
এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সাংবাদিকদের জন্য অসম্মানজনক। কোনো সাংবাদিক চোর নন, তারা তথ্য সংগ্রহকারী।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান ও রিয়াজ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, বিএফইউজের নির্বাহী সদস্য শেখ মামুনুর রশীদ, রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজ, ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ- ডিক্যাবের সভাপতি পান্থ রহমান প্রমুখ৷

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পানগাঁও-জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডিসির মাধ্যমে আবেদন

শিক্ষা উপমন্ত্রী নওফেলকে অবাঞ্ছিত ঘোষণা ডিআরইউতে

আপডেট সময় : ০৮:১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১