নারায়ণগঞ্জ ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জে দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা আড়াইহাজারে জলাবদ্ধতা নিরসনের রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন আড়াইহাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ সোনারগাঁ টোলপ্লাজা এলাকায় গাঁজাসহ শিশু আটক নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ ফতুল্লায় ডাইং কারখানায় পরিবেশ দূষণ— মোবাইল কোর্টে দেড় লাখ টাকা জরিমানা রাস্তা গুঁড়ি ও কাঠ ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে একটি করাতকলকে জরিমানা সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ

‘আল-কুদস’ দিবস এক মহাজাগরণের দিন : ন্যাপ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • ২৭৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : ফিলিস্তিন ও পবিত্র বায়তুল মোকাদ্দাসের দখলদার ইহুদিদের হাত থেকে মুক্ত করতে আল কুদস দিবসকে এক মহাজাগরণের দিন হিসাবে আখ্যায়িত করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদকে মুক্ত করার জন্য বিশ্ব মুসলিমদের জাগিয়ে তোলা ‘আল-কুদস’ দিবসের অন্যতম প্রধান লক্ষ্য।

শুক্রবার (৭ মে) গণমাধ্যমে ‘আল-কুদস’ দিবস উপলক্ষে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এ মন্তব্য করেন।

তারা বলেন, মজলুম ফিলিস্তিনি জাতির ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসা ইহুদি শাসন, শোষণ, নিপীড়ন ও তাদের নৃশংস হত্যাযজ্ঞের অবসান ঘটানো এবং বায়তুল মোকাদ্দাসকে রাজধানী করে ফিলিস্তিন জাতির নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠাসহ মুসলমানদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মোকাবেলার জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ করার জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে এ দিবস।

নেতৃদ্বয় বলেন, বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদীদের সূক্ষ্ চালের কারণে ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। সারাবিশ্বের মুসলমানরা আজ তাকিয়ে আছে ফিলিস্তিনের দিকে। কবে মুক্ত হবে আল কুদস। কবে মুসলমানরা আবার তাদের পুণ্যস্থান বায়তুল মোকাদ্দাসে স্বাধীনভাবে ইবাদত-বন্দেগি করতে পারবে। কুদস দিবস মুসলমানদের হারানো সম্মান পুনরুদ্ধারের চেতনাকে ক্রমেই শানিত করছে। মূলত আল কুদস দিবস এক মহাজাগরণের দিন। যে জাগরণের মূল চেতনা হলো- মুসলিম ঐক্য।

ন্যাপ নেতৃদ্বয় আরো বলেন, এবারের আল-কুদস দিবস যখন পালিত হতে যাচ্ছে তখন গোটা মধ্যপ্রাচ্যে বিশেষ করে ফিলিস্তিনের রাজনৈতিক ও কৌশলগত পরিস্থিতি ভিন্ন। মুসলমানেরা সব সময় ঈমানের শক্তিতেই নির্ভর করেছে, পরম করুণাময় আল্লাহর রহমতের ওপর আস্থা রেখেছে। এবারের আল-কুদস দিবস হয়তো মুসলমানদের সেই ঈমানি শক্তির সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা দিতে যাচ্ছে। আল-কুদস দিবসে এবার প্রার্থনা হোক- হে আল্লাহ, তোমার কুদরতের ঝলকানিতে অতীতের মতো এখনো তোমার দ্বীন ও দ্বীনের ধারকদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ইহুদি-নাসারাদের সকল ষড়যন্ত্র ও চক্রান্তের জাল ছিন্ন করে দাও।

উল্লেখ্য, আল-কুদস দিবস বা আন্তর্জাতিক ‘আল-কুদস’ দিবস (ফার্সি ভাষায়- روز جهانی قدس) প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয়ে থাকে, যা ১৯৭৯ সালে ইরানে শুরু হয়েছিল। এই দিবস পালনের উদ্দেশ্য হলো ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা প্রকাশ, জায়ানবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এবং ইসরাইল কর্তৃক জেরুযালেম দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। জেরুযালেম শহরের অপর নাম ‘কুদস’ বা ‘আল-কুদস’ (আরবী ভাষায়)।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন

‘আল-কুদস’ দিবস এক মহাজাগরণের দিন : ন্যাপ

আপডেট সময় : ০৮:৩৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১