নারায়ণগঞ্জ ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা

নিটিং ওনার্স নির্বাচনে মিজান-কামাল প্যানেলে ২১ জনের মনোনয়ন জমা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • ৩১২ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি : বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচনে মিজান ও কামালের নেতৃত্বে ২১ জনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। গতকাল বিকালে শিল্পনগরী বিসিক পঞ্চবটি এলাকাস্থ সংগঠনটির কার্যালয়ে এ কার্যক্রম চলে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিকেএমইএ এর সহ সভাপতি মোহাম্মদ হাতেম। এছাড়াও সহকারী কমিশনার হিসেবে আছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, নিটিং ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু তাহের শামীম।

ওই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক সেলিম সারওয়ার, আপিল বোর্ডের সদস্য সাইদ আহমেদ স্বপন ও নন্দ দুলাল সাহা।

জানা গেছে, এই প্রথমবারের মত জাতীয় এ সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নির্বাচন করতে যাচ্ছে। দীর্ঘ ৮ বছর সিলেকশন হলেও এবারই প্রথম এ আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে। নির্বাচনকে ঘিরে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো শিল্পনগরী এলাকায়। আগামী ২৬ই মে সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহনের মধ্য দিয়ে জাতীয় সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন পত্র জমার শেষ দিনে হাজী মো. মিজানুর রহমান ও কামাল হোসেনের নেতৃত্বে বাংলাদেশ নিটিং মালিক ঐক্য ফোরাম প্যানেলে ২১ জন মনোনয়ন ফরম জমা প্রদান করেছেন, তারা হলেন : মো.সিরাজুল ইসলাম চৌধুরী, দুলাল হোসেন, মো.সাইদ, মো.আক্তার হোসেন, মো.হাসান ভুইয়া, মো.মহসিন মৃধা, মো.জাকির হোসেন, মো.হুমায়ুন কবির, মো.দেলোয়ার, মো.ফারুক, মো.উমর ফারুক, মো.মোক্তার, মো.সেলিম, গোলাম মাওলা, জাকির জে আর এস, মাহফুজ, রাকিব, মিজান (মালিহা), মিজান (পাওয়ার)।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের

নিটিং ওনার্স নির্বাচনে মিজান-কামাল প্যানেলে ২১ জনের মনোনয়ন জমা

আপডেট সময় : ১০:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১