নারায়ণগঞ্জ ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

শিমড়াইলে লকডাউনের মধ্যে চাঁদা দিয়ে চালাতে হচ্ছে অটোরিকশা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • ২৯৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমড়াইল এলাকায় লকডাউনের মধ্যে চাঁদা দিয়ে চালাতে হচ্ছে চালকদের অটোরিকশা। কেউ চাঁদা না দিলে তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমড়াইল খানকা জামে মসজিদের সামনে গিয়ে দেখা যায়, সিদ্ধিরগঞ্জ রিকশা ভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মামুন খাঁনের নেতৃত্বে রকি মিয়া, সুমন মিয়া, সবুজ মিয়া,বাবুল মিয়া, নবী মিয়া প্রতি অটোরিকশা থেকে ত্রিশ টাকা করে চাঁদা আদায় করছে। অপরদিকে ডেমরা চিটাগাংরোড সড়কে মনা মিয়া নামে এক ব্যক্তি অটো চালিত রিকশা থেকে প্রতিদিন প্রতি গাড়ি থেকে এক শ বিশ টাকা এবং প্রতি মাসে প্রত্যেক গাড়ি থেকে চাঁদা আদায় করছেন বলে জানিয়েছেন অটোচালকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক চাঁদা উত্তোলনকারী এক লাইনম্যান বলেন, প্রতি গাড়ি থেকে যে টাকা উঠানো হয় তার সিংহ ভাগই দিতে হয় সংগঠনের সভাপতি মামুন খাঁন ও তার সহযোগীদের। রোদে পুরে বৃষ্টিতে ভিজে দিন রাত পরিশ্রম করে টাকা উঠাই আমরা আর মজা খাঁয় অফিসে বসে মামুনরা।

অটোচালকরা জানান, কিছুদিন পূর্বে ময়লা সংস্কারের নামে মামুন মিয়া প্রতি অটোরিকশা থেকে পাঁচ শ থেকে সাত শ টাকা করে মোট পঁচিশ হাজার টাকা চাঁদা উত্তোলন করলোও ময়লা সংস্কারের কোনো কাজ করেননি। সামান্য বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত পানি জমে থাকে সড়কের উপর। শুধু তাই নয় ময়লার স্তুপের থাকা ময়লার পঁচা গন্ধে রাস্তা দিয়ে চলাচল করা যায় না। নাকে রুমাল দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী থেকে শুরু করে সকল যাত্রীদের।

অটোচালক সুমন মিয়া বলেন, করোনা মহামারিতে বৌ বাচ্চাদের চোখের দিকে তাকিয়ে রাস্তায় বের হয়েছি। কিন্তু চাঁদাবাজদের দৌরাত্ব থেকে কোনোভাবেই রক্ষা পাচ্ছি না আমরা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি আমরা।

কামাল নামে একজন অটোচালক বলেন, লকডাউনে পড়ে আমরা ভয়াভব সমস্যায় পড়ে আছি। সারাদিন অটো চালিয়ে খাবারের রুজি বের করতে পারি না। তার মধ্যে মরার মধ্যে খারার ঘাঁ। চাঁদা দিতে হচ্ছে চাঁদাবাজ বাহিনীকে।

এ বিষয়ে জানতে চাইলে মামুন খাঁন জানান, আমরা মালিক সমিতির জন্য প্রতি গাড়ি থেকে নির্ধারিত হারে চাঁদা আদায় করে থাকি। এসকল টাকা থেকে লাইনম্যান ও অফিস খরচ চালানো হয়। করোনাকালীন সময়ে কিভাবে চাঁদা উত্তোলন করছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক মশিউর রহমান (পিপিএমবার) জানান, পরিবহন চাঁদাবাজদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যেই অনেক চাঁদাবাজকে আটক করে মামলা দেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

শিমড়াইলে লকডাউনের মধ্যে চাঁদা দিয়ে চালাতে হচ্ছে অটোরিকশা

আপডেট সময় : ০৪:৩০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১