নারায়ণগঞ্জ ১২:১১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে পাসপোর্ট সেবা নিয়ে উদ্বেগ, সৌদি রাষ্ট্রদূতের হাতে গণমাধ্যমকর্মীদের স্মারকলিপি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার শুভ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন সহ গ্রেফতার ৩ রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা

সোনারগাঁয়ে লকডাউন অমান্য করায় ১৮দোকানীকে জড়িমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • ২৯৮ বার পড়া হয়েছে

মোঃ নুর নবী জনি : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে লকডাউন (বিধি-নিষেধ) নিশ্চিত করণে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে দেশ জুড়ে চলছে ৮ দিনের কঠোর লকডাউন।

বুধবার(১৬ এপ্রিল)উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার ও মেঘনা নিউটাউন এলাকায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৮ দোকানদারকে জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার আতিকুল ইসলাম।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন,সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন অমান্য করায় মোগরাপাড়া চৌরাস্তা ও মেঘনা নিউটাউন কাঁচাবাজারের মাছ, মাংশ,সবজি ও ফলসহ ১৮ দোকানিকে ১৪,৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও মোবাইল কোর্ট দেখে পালিয়ে যাওয়ায় ১০ টি দোকানের ওয়েট মেশিন জব্দ করা হয়। এসময় নির্দেশনা অমান্য করে যাত্রী পরিবহণের অপরাধে ১০ টি সিএনজি জব্দ করা হয়।

এসময় নির্বাহী অফিসার আতিকুল ইসলাম আরোও বলেন,উপজেলার পাশাপাশি গ্রাম-গঞ্জেও ভ্রাম্যমাণ আদালত,টহল পুলিশ সামাজিক সচেতনতায় কাজ করছে। সামাজিক দুরত্ব নিশ্চিত করতে পর্যায়ক্রমে হাট-বাজারগুলো ফাঁকা জায়গায় স্থানান্তর করা হবে। এসময় আরও উপস্থিতি ছিলেন,সোনারগাঁ থানার এসআই বোরহান দর্জিসহ সঙ্গীয় ফোর্স।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সৌদিতে পাসপোর্ট সেবা নিয়ে উদ্বেগ, সৌদি রাষ্ট্রদূতের হাতে গণমাধ্যমকর্মীদের স্মারকলিপি

সোনারগাঁয়ে লকডাউন অমান্য করায় ১৮দোকানীকে জড়িমানা

আপডেট সময় : ০১:৫৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১