নারায়ণগঞ্জ ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান রূপগঞ্জে ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার; ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮

সৌদি আরবের জেদ্দায় নতুন কনস্যুলেট জেনারেল, মুহাম্মদ নাজমুল হক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
  • ৩৭৩ বার পড়া হয়েছে

কামরুজ্জামান (শাওন ) : সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন সিজি (কনস্যুলেট জেনারেল) মুহাম্মদ নাজমুল হক।

বর্তমানে তিনি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার হিসেবে কর্মরত আছেন। তবে তিনি আগামী  ১১ এপ্রিল থেকে জেদ্দার কনস্যুলেটে যোগ দেবেন।

জেদ্দার নতুন কনস্যুলেট জেনারেল ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে বার্মিংহামে সহকারী হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছেন নাজমুল হক। এর আগে তিনি ওয়াশিংটন, মেক্সিকো সিটি ও ব্যাংককে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

মুহাম্মদ নাজমুল হকের জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান তার স্ত্রী।

নতুন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য ১০ এপ্রিল বার্মিংহাম থেকে তার সৌদি আরবের জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে। এর পর বাংলাদেশ কনস্যুলেটে সিজি হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি।

উল্লেখ্য, এর আগে জেদ্দা কনস্যুলেটে নিয়োগপ্রাপ্ত কনসাল জেনারেল ফয়সাল আহমেদকে নৈতিক স্খলনের দায়ে মেয়াদপূর্তির আগেই সেখান থেকে বদলি করা হয়। তিনি রাশিয়ার মস্কো বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান পদে যোগ দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা

সৌদি আরবের জেদ্দায় নতুন কনস্যুলেট জেনারেল, মুহাম্মদ নাজমুল হক

আপডেট সময় : ১১:৫৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১