নারায়ণগঞ্জ ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

গজারিয়া থেকে ঘাতক কার্গো জাহাজটি ১৪ জন কর্মচারীসহ আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ৩০২ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর কয়লাঘাটে শীতলক্ষ্যায় এমভি সাবিত আল হাসান নামে লঞ্চকে ধাক্কা দেয়া ওই কার্গো জাহাজ এস কে এল-৩ জাহাজটি মুন্সীগঞ্জ থেকে আটক করেছে পাগলা কোস্টগার্ড।

আজ বৃহস্পতিবার দুপুরে গজারিয়া থেকে কার্গো জাহাজটির চালকসহ ১৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট আশমাদুল ইসলাম বলেন, যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা দেয়ার পর দ্রুত কার্গো জাহাজটি মুন্সিগঞ্জের গজারিয়ায় চলে যায়। সেখানে জাহাজটির রং বদলে ফেলা হয়। কার্গোটি গজারিয়ার কোস্টগার্ড স্টেশনের কাছাকাছি নোঙর করা ছিল। সেখানে অভিযান চালিয়ে কার্গো জাহাজ এসকেএল-৩ আটক করা হয়েছে। এ সময় কার্গোটির চালকসহ আটক করা হয়েছে ১৪ জনকে।

উল্লেখ্য, রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে যাত্রী নিয়ে মুন্সীগঞ্জে যাচ্ছিল এমভি সাবিত আল হাসান লঞ্চটি। মাত্র ১৫ মিনিটের মাথায় সোয়া ৬টার দিকে এস কে এল-৩ নামে একটি কর্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। এ সময় লঞ্চের দোতলা ও ছাদে থাকা যাত্রীদের একটি অংশ তীরে উঠতে পারলেও নিচ তলার যাত্রীরা পানিতে তলিয়ে যায়। এই ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

গজারিয়া থেকে ঘাতক কার্গো জাহাজটি ১৪ জন কর্মচারীসহ আটক

আপডেট সময় : ০১:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১