নারায়ণগঞ্জ ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ

ঢাকা ছাড়লেন মোদি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
  • ৩৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশে দুই দিনের সফর শেষে দেশের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে শনিবার রাত ৯টার দিকে দিল্লির উদ্দেশে উড়াল দেন তিনি।

বিদায়ের আগে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় সরকার প্রধান।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে বিকেল পাঁচটার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মোদি। এ সময় দুই সরকার প্রধানের উপস্থিতিতে পাঁচটি সমঝোতা স্বাক্ষরিত হয়।

মোদির বাংলাদেশ সফর সূচি অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৭টায় দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টায় দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন।

কূটনৈতিক সূত্র বলছে, দিনের প্রথমার্ধে ঢাকার বাইরের কর্মসূচিতে একটু বেশি সময় ব্যয় হয়েছে। যার জন্য বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সূচি খানিকটা পিছিয়ে রিশিডিউল করতে হয়।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে শুক্রবার মোদি ঢাকায় আসেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার তিনি যান সাতক্ষীরা ও গোপালগঞ্জে।
জেলা দুটির দুটি মন্দিরে প্রার্থনা ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ছাড়াও টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে তার প্রতি শ্রদ্ধা জানান ভারতীয় সরকার প্রধান। এরপর ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। এরপর রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে যান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত

ঢাকা ছাড়লেন মোদি

আপডেট সময় : ০৪:০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১