নারায়ণগঞ্জ ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

বন্দরে মদনগঞ্জ ভুমি অফিস ঘেঁষেই ড্রেজার ব্যবসায়ীদের পাইপ, রহস্যজনক কারণে ব্যবস্থা নেয়নি প্রশাসন!

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • ৩১২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি :  নারায়ণগঞ্জ বন্দরে মদনগঞ্জ ইউনিয়ন ভুমি অফিসের দেয়াল ঘেঁষেই ড্রেজার পাইপ বসিয়েছে অসাধু বালু ব্যবসায়ীরা। তবে প্রশাসনের নাকের ডগায় এসব পাইপ অনুমোদন ছাড়া বসালেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডে অবস্থিত মদনগঞ্জ ইউনিয়ন ভুমি অফিস। এর পাশেই ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদের বাসভবন। সেখানে দেখা যায় মদনগঞ্জ ইউনিয়ন ভুমি অফিসের দেয়াল ঘেঁষে ড্রেজার পাইপ বসিয়েছে স্থানীয় বিএনপির নেতা খোকন মৃর্ধা ফরাজীকান্দা এলাকার আহসান মিয়ার ছেলে খোকন ও ঢালি বাড়ির এলাকার পুলিশের সোর্স আজহার। এসব পাইপ মহাসড়কের বিভিন্ন অংশে দিয়ে মাধবপাশা বিলের ফসলী জমি ভরাট করার জন্য পাইপ নেওয়া হয়েছে। অন্যদিকে, একই জায়গা ভরাটের জন্য বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান ও কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়ার নেতৃত্বে মদনগঞ্জ বাসস্ট্যান্ড-ফরাজীকান্দার প্রধান সড়কের উপর দিয়ে আরেকটি ড্রেজার পাইপ বসিয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডে ফরাজীকান্দায় মাধবপাশা বিলে ফসলী জমি বালু দিয়ে ভরাটের জন্য আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও বিএনপির দলীয় নেতাকর্মীরা ড্রেজার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে এরই মাঝে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। অথচ বন্দর উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন রহস্যজনক কারণে কোন ব্যবস্থা না নেওয়াতে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।

অপর দিকে, তিন দলীয় ড্রেজার ব্যবসায়ীদের নিয়ে একটি সমঝোতার বৈঠক হয় ফরাজীকান্দা বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিনের অফিসে। কিন্তু একদিন পরই আবারও দেখা দিয়েছে তাদের মধ্যে বিরোধ। তবে ড্রেজার ব্যবসা নিয়ে বড় ধরনের দূর্ঘটনা না হওয়ায় পর্যন্ত এ সংঘর্ষ বন্ধ হবে না বলে মনে করছে স্থানীয়রা।

জানতে চাইল বন্দর উপজেলা সহকারি কমিশনার( ভুমি) আসমা সুলতানা নাসরিন এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি এখন ব্যস্ত আছি, সামনে ডিসি সাহেব আছে। আপনাকে পরে ফোন দিবো ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

বন্দরে মদনগঞ্জ ভুমি অফিস ঘেঁষেই ড্রেজার ব্যবসায়ীদের পাইপ, রহস্যজনক কারণে ব্যবস্থা নেয়নি প্রশাসন!

আপডেট সময় : ০১:৩১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১