নারায়ণগঞ্জ ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মতবিনিময় সভায় মালিক ও শ্রমিক নিয়ে শ্রমবান্ধব দেশ গড়তে হবে:উপদেষ্টা মাহদী আমিন গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া ১টি শটগান ও ৩টি কার্তুজসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় গ্যাসের চুলার লিকেজ থেকেই আগুনের বিস্ফোরণ, একই পরিবারের ৫জন দগ্ধ। বরফকল মাঠে গরুর হাট না বসাতে জেলা প্রশাসকের কাছে শাপলা ক্রীড়া সংসদের স্মারকলিপি সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সানোয়ার গ্রেপ্তার বন্দরে এআই প্রযুক্তিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রতারণা, প্রতারকচক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি ভুক্তভোেগীর বন্দরে দলিল লেখক সমিতির সাধারণ সভা ও দোয়া: পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক হানি ট্র্যাপ চক্রের ৬ সদস্য আটক সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা মারধর লুটপাট বন্দরের শীর্ষ সন্ত্রাসী ১৪ টি মামলার আসামি ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার

এরশাদ ছিলেন সফল রাষ্ট্রনায়ক : সাদেক সিদ্দিকী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • ২৪৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে সফল রাষ্ট্রনায়ক হিসাবে আখ্যায়িত করে জাতীয় পার্টি-জেপি প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী বলেন, তার মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়ক এবং নিবেদিতপ্রাণ সমাজসেবককে হারিয়েছে।

শনিবার (২০ মার্চ) হাইকোর্ট মাজার মসজিদে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ৯২তম জন্মদিন উপলক্ষে জাতীয় পার্টি ঐক্য পক্রিয়া আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঘুষ, দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যা ক্রমান্বয়ে বাড়ছে। পল্লীবন্ধু এরশাদের শাসনামলে হত্যা ও প্রতিহিংসার রাজনীতি ছিল না। দেশের মানুষের যে কোনো দুঃসময়ে রাষ্ট্রপতি থাকাকালীন এইচ এম এরশাদ প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন।

জাতীয় পার্টি ঐক্য পক্রিয়ার সমন্বয়কারী অধ্যাপক ইকবাল হোসেন রাজু’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, উপস্থিত ছিলেন ঐক্য পক্রিয়ার নেতা শাহ আশরাফুল আলম শামিম, আজিজ চৌধুরী, হিরু রেজা, মীর সাথি ইকবাল, আজমল হোসেন জিতু, হাজি আহমেদ, আলমগীর হোসেন, খন্দকার নুরুল আমিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেন, দেশে রাজনেতিক শূণ্যতা সৃষ্টি হচ্ছে। মানুষ পরিবর্তন চায়। সাবেক সফল রাষ্ট্রপতি হুসেই মুহম্মদ এরশাদের উন্নয়নের এবং সফলতার কথা জনগনের মাঝে ছরিয়ে দিতে হবে। আর সেই লক্ষেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মতবিনিময় সভায় মালিক ও শ্রমিক নিয়ে শ্রমবান্ধব দেশ গড়তে হবে:উপদেষ্টা মাহদী আমিন

এরশাদ ছিলেন সফল রাষ্ট্রনায়ক : সাদেক সিদ্দিকী

আপডেট সময় : ০২:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১