নারায়ণগঞ্জ ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

অপরাধ দমনে পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ : ওসি মশিউর রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • ২৯৫ বার পড়া হয়েছে

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি  :  অপরাধ দমনে পুলিশের ঢাকা রেঞ্জের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ উদ্যোগের আওতায় ঢাকা রেঞ্জের ১৩ জেলার ৯৬ থানা। জঙ্গিবাদ মোকাবিলা, সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয় দূর করাসহ অপরাধ তৎপরতা বন্ধে পুলিশ শতভাগ স্বচ্ছতা নিয়ে কাজ করতে দৃড় প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মাদক, জঙ্গী, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহ ও জরুরী সেবা-৯৯৯, সামাজিক অনুশাসন, পারিবারিক শৃংখলা‘সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান পিপিএম-বার।

সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাইনাদী কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদে ওসি মশিউর রহমান শুক্রবার (১৯ মার্চ) ঢাকা রেঞ্জ ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় জুম্মা নামাজের খুৎবার পূর্বে এ আলোচনা করেন তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় জিডি, মামলা, অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট কিংবা কোন সেবা নিতে কোন টাকা পয়সা লাগেনা এবং কোন প্রকার ভোগান্তির স্বীকার কেহ হবেনা। কোন অনিয়ম দেখলে অফিসার ইনচার্জ, ক-সার্কেল,সহ জেলার অন্যান্য উর্দ্ধতন অফিসারদের জানানোর জন্য বলা হয়। তিনি পারিবারিক শান্তি শৃংখলা বজায় রাখার জন্য ও সকল অভিভাবকদের বাড়ীতে সময় দেওয়ার জন্য তাগাদা দেন। অভিভাবকদের প্রতি অনুরোধ করে বলেন, মাদক অপরাধ জন্ম দেয়। যার মুখে মাদকের ছোঁয়া লাগে সে অপরাধী হবেই। তাই সন্তানদের খোঁজ খবর রাখার জন্য অনুরোধ জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

অপরাধ দমনে পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ : ওসি মশিউর রহমান

আপডেট সময় : ০১:১৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১