নারায়ণগঞ্জ ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

বন্দরে এক নারীর অত্যাচারের প্রতিবাদে শতাধিক নারী ও পুরুষের বিক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • ৩৪৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি  : নারায়ণগঞ্জের বন্দরে মালিবাগ এলাকার মামলাবাজ টুম্পার অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে স্থানীয় ভুক্তভোগীরা।

শুক্রবার (১২ মার্চ) রাত ১০ টার দিকে বন্দরে মালিবাগ চান্দেরবাড়ী এলাকায় প্রায় শতাধিক নারী ও পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে।

এ সময় ভুক্তভোগী একাধিক নারী পুরুষ অভিযোগ করে বলেন, তারিকুল ইসলামের স্ত্রী মুক্তা বেগম ওরফে টুম্পার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রতিদিনই কেউ না কেউ টুম্পার হাতে লাঞ্ছিত হচ্ছে। বাদ যায়নি শ্বশুড়, শাশুড়ি তাদের গায়েও হাত তুলেন টুম্পা।

তারা আরো বলেন, বন্দর থানার সাবেক অফিসার ইনচার্জ এ.কে.এম শাহীন মন্ডলের সহায়তায় আইনের অপপ্রয়োগ করে সাধারণ জনগণকে মিথ্যা মামলা বা মামলার হুমকি দিয়ে হয়রানী করে আসছে। এবং স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণমাধ্যম ব্যাক্তিবর্গ কয়েকবার সালিশ করেও এর কোন সুষ্ঠু সমাধান করতে পারেনি।

টুম্পার অত্যাচারের হাত থেকে প্রতিকার চেয়ে মুছাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড এবং ধামগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মালিবাগ ও চান্দেরবাড়ি গ্রামের প্রায় তিন শতাধিক নারী পুরুষ গণস্বাক্ষর করে গত ৯ মার্চ নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। এবং বন্দর থানায় পর পর দুটি জিডি করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

বন্দরে এক নারীর অত্যাচারের প্রতিবাদে শতাধিক নারী ও পুরুষের বিক্ষোভ

আপডেট সময় : ০১:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১