নারায়ণগঞ্জ ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

বন্দরে ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
  • ২৯৮ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি  : পেটের ভিতরে করে ইয়াবা পাচারের সময় নারায়ণগঞ্জের বন্দরে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ ( সিপিএসসি,নারায়ণগঞ্জ) । গত ৭ মার্চ সকাল ৯ টায় মদনপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত রাফি ফিলিং স্টেশন এর সামনে কক্সবাজার থেকে ঢাকাগামী বাস হতে রমজান শেখ নামক ঐ মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। এসময় ১ হাজার ৫০ পিসসহ ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামী রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন আন্দারমানিক গ্রামের মোঃ আলম শেখের ছেলে।

৮ মার্চ সকালে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ( সিপিএসসি আদমজীনগর) মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান , রাজবাড়ীর একজন ইয়াবা পাচারকারী দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে বাসযোগে ইয়াবা পাচার করে আসছে। এরই ধারাবাহিকতায় ৭ মার্চ উক্ত ইয়াবা পাচারকারী একই কৌশলে টেকনাফ হতে বাসযোগে ঢাকায় ইয়াবা নিয়ে আসছে। উক্ত সংবাদের বন্দর থানাধীন মদনপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত রাফি ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্টে গাড়ী থামিয়ে তল্লাশীকালে টেকনাফ হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে সন্দিগ্ধ হিসেবে রমজান শেখকে আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কথা ও আচরণে অসংলগ্নতা এবং অস্বাভাবিকতা প্রকাশ পেলেও ইয়াবা পাচারের বিষয়ে সে অস্বীকার করে। অতঃপর গোপনসূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী তার পেটের ভিতর ইয়াবা রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আলিফ ডক্টরস চেম্বার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে করে দেখা যায় তার পেটের ভিতর অসংখ্য ডিম্বাকৃতির বস্তু বিশেষ রয়েছে।

উক্ত ঘটনার সত্যতা অধিকতর যাচাইয়ের নিমিত্তে নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়া এর অবজারভেশন ওয়ার্ডের কক্ষে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেফতারকৃত রমজান শেখ স্বীকার করে যে তার পেটের ভিতর কালো টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ২১টি ইয়াবার পোটলা রয়েছে যার প্রত্যেকটিতে ৫০ পিস করে মোট ১০৫০ পিস ইয়াবা রয়েছে। সে আরও স্বীকার করে যে, টেকনাফে এই ইয়াবার পোটলাগুলো সে খাবারের সাথে গিলে খায় এবং কলা এবং পাউরুটি খেয়ে সেই পোটলাগুলো পায়ু পথ দিয়ে বের করে। অতঃপর তাকে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তারের চিকিৎসা প্রদানের পর হাসপাতালের টয়লেটে গিয়ে তার পায়ু পথ দিয়ে কালো টেপ দ্বারা মোড়ানো ছোট ছোট ডিম্বাকৃতির ২১টি পোটলা বের করে দেয়। উক্ত পোটলাগুলো হতে প্রত্যেকটিতে ৫০ পিস করে ইয়াবা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ ইয়াবা পাচারের সাথে জড়িত এবং এভাবে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

বন্দরে ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

আপডেট সময় : ০৭:৫০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১