নারায়ণগঞ্জ ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

সোনারগাঁয়ের সংঘর্ষে আহত যুবলীগ নেতার মৃত্যু, ২ জনের অবস্তা আশংকাজনক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি :  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে। দুইদিনের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন যুবলীগ নেতা সাইদুল ইসলাম নামের আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে উভয় পক্ষের ৩ জন মারা গেল। আরো দুই জনের অবস্থা আশংকাজনক বলেও জানা যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের হাজী আলাউদ্দিনের সঙ্গে একই এলাকার ব্যবসায়ী সাদেকুর রহমান ওরফে সাদেক মোল্লার আধিপত্য বিস্তার ও একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে দ্বন্ধ চলে আসছিল। এ ঘটনায় আলাউদ্দিনের নেতৃত্বে ১৯শে ফেব্রুয়ারি হামলায় ১০ আহত হয়।

পরদিন সকালে উভয় পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন পক্ষের সমর আলী নিহত হয় আহত হয় ২০জন। এ ঘটনায় নিহত সমর আলীর ভাই আব্দুল আলী বাদী হয়ে মো. জজ মিয়াকে প্রধান আসামী করে ১৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন। অপরদিকে আহত সাদেকুর রহমানের স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে আলাউদ্দিনকে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে সাদেকুর রহমানের পক্ষের আলী আহম্মেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও সাইদুর রহমান নামে এক ব্যক্তি শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে নয়াগাঁও গ্রামের সংঘর্ষ দুই পক্ষের তিনজন নিহত হলো।

এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ(ও সি) রফিকুল ইসলাম জানান, একজন মৃত্যুর সংবাদ আমিও পেয়েছি। খোঁজখবর নিতে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

সোনারগাঁয়ের সংঘর্ষে আহত যুবলীগ নেতার মৃত্যু, ২ জনের অবস্তা আশংকাজনক

আপডেট সময় : ০৮:৪১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১