নারায়ণগঞ্জ ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

হকার ইস্যুকে দলীয় দ্বন্দ্বের দাবার গুটি বানাবেন না– আবু হাসান টিপু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
  • ৩৪৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি : নাসিক মেয়রকে উদ্দেশ্য করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, হকারদের ভদ্র ও গণতান্ত্রিক আচরণকে দূর্বলতা ভাবনেনা, দিন এনে দিন খাওয়া এই মানুষগুলোকে আপনাদের দলীয় ও পারিবারিক দ্বন্দ্বের দাবার গুটি বানাবেন না। আপনার ভাতৃদয় ‘হকারদের পক্ষ নিয়েছিল’ বলে হকারদের বিরুদ্ধে গেঁায়ার্তুমি করে যুদ্ধ জারি রাখবেন এটা কোন রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পরেনা। ত্বকী হত্যার ঘটনা কেন্দ্র করে ওনাদের জনপ্রিয়তা যখন তলানিতে অথৈ সাগরে খড়কুটা আকড়ে বাচাার চেষ্টা করা নাবিকের মতো তারাও নিজেদের অস্তিত্ব রক্ষায় হকার ইস্যুতে সরব হয়ে উঠেছিলেন মাত্র। এটা নারায়ণগঞ্জবাসী বোঝে। প্রকৃত অর্থে হকার ইস্যু তাদের কাছে একটি রাজনৈতিক এজেন্ডা মাত্র; কেননা এখানে সিটি কর্পোরেশন হকারদের প্রতিপক্ষ। হকাররা মরল না বাচঁলো, তাদের জীবন জীবিকা রক্ষা হলো কি হলোনা এতে তাদের কিচ্ছু যায় আসেনা।

আবু হাসান টিপু বলেছেন, হকার ইস্যু কেবল একদেড় হাজার হকারের নয় বরং নারায়ণগঞ্জের পাচ ছয় লক্ষাধিক মানুষের স্বার্থ জড়িত। নিম্ন আয়ের, শ্রমজীবী সাধারণ মানুষ তাদের দৈনন্দিন ব্যবহার্য পণ্য সামগ্রীর চাহিদা মেটাতে এই হকারদের উপর নির্ভরশীল। মনে রাখতে হবে নারায়ণগঞ্জে শ্রমজীবী মেহনতী মানুষের সংখ্যাই বেশী, এই মানুষগুলো যদি তাদের নির্দিষ্ট আয়ে জীবন নির্বাহ করতে ব্যর্থ হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন তবে বহু ছোট কলকারখানা এমনিতেই বন্ধ হয়ে যাবে, ধ্বংশ হবে শিল্প উন্নয়নের স্বাভাবিক গতি। অতএব শিশুসুলভ আদিক্ষেতা বাদ দিয়ে হকার সমস্যার কার্যকর উদ্যোগ গ্রহন করা এখন সময়ের দাবী।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা সদস্য,মোক্তার হোসেনের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানা যায়, ৫ মার্চ বিকেলে বিপ্লবী শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা সহিদুল আলম নাননু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভাতে আবু হাসান টিপু এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা বিপ্লবী শ্রমিক সংহতি’র কাউন্সিল উপলক্ষে অনুষ্ঠিত এ সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিপ্লবী গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেন, শ্রমজীবী নারী মৈত্রীর সাধারণ সম্পাদক রাশিদা বেগম, শ্রমিকনেতা হাবিবুর রহমান আঙ্গুর, মোক্তার হোসেন, রোকসানা বেগম, আবুল হোসেন, আইয়ুব আলী, নাছির হোসেন প্রমূখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

হকার ইস্যুকে দলীয় দ্বন্দ্বের দাবার গুটি বানাবেন না– আবু হাসান টিপু

আপডেট সময় : ০৪:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১