নারায়ণগঞ্জ ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা

নানান বিতর্কে জড়িয়ে ব্যাকফুটে মেয়র আইভী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • ৩০৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদ ডটকম :   নারায়ণগঞ্জের রাজনীতির কেন্দ্র বিন্দু এখন সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াত আইভী। বিভিন্ন অভিযোগে শহরে একের পর এক কর্মসূচী পালিত হচ্ছে মেয়রের বিরুদ্ধে। মেয়রও পাল্টা জবাব নিয়ে রাজনীতিতে সরব থাকছেন। কিন্তু নগরবাসী তাদের কাঙ্খিত সেবা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, সাম্প্রতিক মেয়রের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায় ও ওলামা পরিষদের নেতারা পৃথক ভাবে কর্মসূচীও পালন করেছিল। তবে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার বিরুদ্ধে মেয়র আইভী মামলা করলেও এনিয়ে কোন কর্মসূচী পালিত না হলেও বিভিন্ন অনুষ্ঠানে মেয়রকে বিষোদগার করেছেন খোকন সাহা। জিউস পুকুর ইস্যুতে খোকন সাহার একটি বক্তব্যকে কেন্দ্র করে মামলা করেছিলেন মেয়র আইভী। যা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করলেও এদিয়ে দলের নেতারা মেয়র আইভীর বিরুদ্ধে কোন কর্মসূচী পালন না করলেও মসজিদ, মন্দির, মাদ্রাসা ইস্যুতে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। জিউস পুকুর দখলের চেষ্টা, মাসদাইর কবরস্থান সংলগ্ন মাদ্রাসা ভেঙ্গে ফেলা, বাগে জান্নাত মসজিদ ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত, ডিআইটি মাসজিদ ভাঙ্গার চেষ্টার অভিযোগে মেয়রের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

সর্বশেষ নারায়ণগঞ্জে প্রায় ৫৩৯ বছরের পুরাতন মোঘল আমলে নির্মিত একটি মসজিদ ভেঙ্গে ও তার আশপাশের জায়গা দখল করে সেখানে পার্ক এবং বহুতল বাণিজ্যক ভবন নির্মানের অভিযোগ আনা হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে। এমন অভিযোগ করে শনিবার বিকালে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মন্ডলপাড়া মসজিদ কমিটি। এরআগে গত শুক্রবার মেয়র আইভীর বাড়ি নিয়ে প্রশ্ন তুলেছেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম। তার ফেসবুক আইডিতে সদ্য নিমার্ণ করা মেয়রের বাড়ির ছবি পোস্ট করে লিখেছেন, আমাদের অত্যন্ত প্রিয় সৎ আইভি আপা, যার জীবনে কোন অসৎ কাজ করেননি, যিনি অত্যন্ত স্বাভাবিক জীবন যাপন করেন, যার ব্যাংকে কোন ব্যাংক ব্যালেন্স নেই তার এই দরীদ্র মহল দেখে আমরা অত্যন্ত আনন্দিত। বলে রাখা ভালো,উনার বাবারও কোন ধন সম্পদ ছিলো না, অত্যন্ত সৎ লোক ছিলেন। এই প্রাসাদ মনে হয় আসমান থেকে দান করেছেন বাবা ও মেয়ের সততার কারনে। বিঃদ্রঃ দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না। আপনারা ওনার মতো সৎ থাকলে আপনারাও এমন গাইবি প্রাসাদ পাবেন। শাহ নিজামের এই স্ট্যাটাস বিভিন্ন নেতাকর্মীরাও শেয়ার করাসহ বিভিন্ন প্রকার মন্তব্য করেছেন। যদিও নগর জুড়েই ‘চুনকা কুটির’ নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ মেয়রের বাড়িকে নারায়ণগঞ্জের ‘হোয়াইট হাউজ’ বলে মন্তব্য করেছেন।

এদিকে, একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় মেয়র আইভীকে নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতারা। কেননা তার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচী পালিত হওয়ায় আওয়ামীলীগের ইমেজ ক্ষুন্ন হচ্ছে। যদিও মেয়র আইভী দাবী করছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আর এই ষড়যন্ত্রের উস্কানী দিচ্ছেন সাংসদ শামীম ওসমান- এমটা দাবী করছেন মেয়র আইভী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নানান বিতর্কে জড়িয়ে ব্যাকফুটে মেয়র আইভী

আপডেট সময় : ০৫:০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১