নারায়ণগঞ্জ ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদার দাবিতে নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ যুবদল নেতার ২০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের

সোনারগাঁ মোগরাপাড়াকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৩৬ বার পড়া হয়েছে

ফাহাদুল ইসলাম,সোনারগাঁ প্রতিনিধি :   আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে মোগরাপাড়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ মোঃ সোহাগ রনি।

নিজের প্রার্থীতা জানান দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করেছেন মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শাহ মোঃ সহাগ রনি। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান সুসংহত করতে প্রতিনিয়ত মোগরাপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকান, বিভিন্ন রাস্তাঘাট,পাড়া মহল্লায় ও সাধারণ মানুষের ঘরে ঘরে ছুটে যাচ্ছেন এবং দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন।

এছাড়াও মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার কাঁচা রাস্তা সিসি ঢালাই থেকে শুরু করে এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো নিজে তহবিল থেকে মেরামত করে দিচ্ছেন। সার্বক্ষণিক এলাকার ভালো-মন্দ সকলের সাথে ভাগ করে নিচ্ছেন। মানুষের দুঃখে সুখে সর্বদা খোঁজ খবর নিচ্ছেন। এলাকার সকল শ্রেণীর মানুষের সাথে মিলেমিশে কাজ করা চেষ্টা করছেন। এলাকার তরুণদেরকে মাদকাসক্ত থেকে দূরে রাখার লক্ষ্যে নতুন করে খেলাধুলার জন্য স্থায়ী উদ্যোগ নিচ্ছেন। যাতে করে এলাকার যুব সমাজ খেলাধুলায় নিজেকে ব্যস্ত রাখে এবং নেশাদ্রব্য থেকে দূরে থাকে।

তাছাড়াও এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করছেন। একান্ত সাক্ষাতে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষে দেশের প্রতিটি ইউনিয়নে যেভাবে উন্নয়ন হচ্ছে সে তুলনায় মোগরাপাড়া ইউনিয়ন অনেক পিছিয়ে।

মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যদি নৌকা প্রতীক দেন এবং জনগনের ভোটে নির্বাচিত হই , মোগরাপাড়া ইউনিয়নকে আমি সোনারগাঁয়ে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আর যদি দেশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক না দেন, তবে জাকেই দেন ,তাকে নিয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ কে একটি মডেল পরিষদ হিসেবে গড়ে তোলার আমার কোন ত্রুটি থাকবে না। এই বলে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত

সোনারগাঁ মোগরাপাড়াকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি

আপডেট সময় : ০১:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১