নারায়ণগঞ্জ ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির জেলাবাসীর দাবি এসপি শুধু বস্তিতে নয়,অপরাধীদেরপৃষ্ঠপোষক ও গডফাদারদেরও ধরতে হবে সোনারগাঁয়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য কুরআন শরীফ প্রদান নবাগত এসপির কাছে যানজট,ছিনতাই,চাঁদাবাজ মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন চান নারায়ণগঞ্জবাসী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা ডেঙ্গু প্রতিরোধে সদরে উপজেলার ১৫৮ স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার – ২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জে বেদখলকৃত ওয়াক্ফ সম্পদ উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • ৩২৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে আজগর হাজী ওয়াক্ফ এস্টেট এর বেদখলকৃত সম্পত্তি উদ্ধারের দাবিতে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।  রোববার (০৭ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় আটটি মসজিদ কমিটি ও মুতওয়াল্লীদের উদ্যোগে মিজমিজি দক্ষিণপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এসম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে বায়তুল মামুর জামে মসজিদের মুতওয়াল্লী আমিনুল হক ভূঁইয়া রাজু বলেন, সিদ্ধিরগঞ্জ ও জালকুড়ি দুইটি মৌজায় বাইশটি দাগে ৫৬২ শতাংশ জমি আজগর হাজী ওয়াক্ফ এস্টেটের। যার ওয়াক্ফ তালিকাভূঁক্ত স্বারক ইসি নম্বর-১৮২৫৪। আজগর হাজির মৃত্যুর পর বর্তমান বাজারে প্রায় শতকোটি টাকার এই জমি ওয়াক্ফ কর্তৃপক্ষের যোগসাজশে তিনজন মুতওয়াল্লী ও আজগর হাজির ওয়ারিশগং সত্য গোপন করে বিক্রি করে দেয়। জমি উদ্ধার করার জন্য ওয়াক্ফ কর্তৃপক্ষসহ সরকারি বিভিন্ন দফতরে লিখিত আবেদন করার পরও কোন প্রতিকার হচ্ছেনা। জমি উদ্ধারের আবেদন করার পর থেকেই জমি বিক্রিকারী চক্র বিভিন্ন হুমকি ধমকি ও ভূয়া কাগজপত্র নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজগর হাজির নাতি আব্দুল মতিন ওরফে পাগলা মতিন পুলিশের পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী আশরাফ ও জাহাঙ্গীরকে সাথে নিয়ে নানা অপপ্রচার চালানোর পাশাপাশি ওয়াক্ফ জমি আবার বিক্রি করার পাঁয়তারা করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া, স্থানীয় দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: ইকবাল হোসেন, বড় মিনার মসজিদ কমিটির সভাপতি মো: মোস্তফা কামাল ও বাইতুল সালাম জামে মসজিদ কমিটির সভাপতি মো: আলি হোসেন ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসক মো: তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে সহকারি প্রশাসক মাসুদুর রহমান শিকদার জানান, স্থানীয় পরিদর্শককে সরেজমিন তদস্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য চিঠি দেয়া হয়েছে।

স্থানয়ি পরিদর্শক রেজাউল করিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, চিঠি পেয়ে তদন্ত করছি। দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির

সিদ্ধিরগঞ্জে বেদখলকৃত ওয়াক্ফ সম্পদ উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১১:৫৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১