নারায়ণগঞ্জ ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির জেলাবাসীর দাবি এসপি শুধু বস্তিতে নয়,অপরাধীদেরপৃষ্ঠপোষক ও গডফাদারদেরও ধরতে হবে সোনারগাঁয়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য কুরআন শরীফ প্রদান নবাগত এসপির কাছে যানজট,ছিনতাই,চাঁদাবাজ মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন চান নারায়ণগঞ্জবাসী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা ডেঙ্গু প্রতিরোধে সদরে উপজেলার ১৫৮ স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার – ২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • ৩৯৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাতে ধর্ষণের শিকার ২৫ বছরের ভোক্তভূগী নারী বাদী হয়ে মামলা দায়ের করার পর ওই পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয় ।
অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম আব্দুল কুদ্দুস নয়ন (৩৫)। তিনি রাজারবাগ পুলিশ লাইনে পরিবহন বিভাগে কর্মরত আছেন বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক। কুদ্দুস ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর চরমঙ্গল গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ভোক্তভূগী নারী সিদ্ধিরগঞ্জ এলাকার একটি বিউটি পার্লারে কাজ করেন। দুই বছর পূর্বে ফেসবুকের মাধ্যমে আব্দুল কুদ্দুস নয়নের সঙ্গে তার পরিচয় হয়। এসূত্র ধরে কুদ্দুসের সঙ্গে মাঝে মাঝে কথা হতো বাদীনীর। এক পর্যায় তাদের মধ্যে গ্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কুদ্দুস বিভিন্ন সময় বাদীনীর বাসায় যাতায়াত করতেন। বিয়ে সংক্রান্ত বিষয়ে কথা বলতে গত ৬ অক্টোবর বিকেলে কুদ্দুস বাদীনীর বাসায় যায়। কথাবার্তার এক পর্যায় ইচ্ছার বিরুদ্ধে জোরকরে বাদীনীকে ধর্ষণ করেন পুলিশ সদস্য কুদ্দুস।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, ভোক্তভূগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের পর আসামি আব্দুল কুদ্দুস নয়নকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির

সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০