নারায়ণগঞ্জ ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিদ্ধিরগঞ্জে ছাত্রী ধর্ষণ মামলায় গৃহশিক্ষক গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • ২৪৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাজহারুল ইসলাম রায়হান (২১) নামে এক গৃহ শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভূক্তভোগী ছাত্রীর মা মামলা দায়ের করলে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে ।
অভিযুক্ত মাজহারুল কদমতলী এলাকার ইসকানদার আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রাইভেট পড়ানোর সুযোগে ভুক্তভোগী ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মাজহারুল ইসলাম রায়হান। কাজের জন্য ছাত্রীর বাবা-মা বাড়ির বাহিরে থাকার সুযোগে গত ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে ছাত্রীর বাসায় গিয়ে প্রথমে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে শিক্ষক মাজহারুল। এতে রাজি না হলে ছাত্রীকে রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মাজহারুল। পরে মা-বাবা বাসায় আসলে বিষয়টি খুলে বলে ওই ছাত্রী। তবে মাজহারুল এ অভিযোগ অস্বীকার করে।
ছাত্রীর মা বলেন, আমি একজন গার্মেন্টস কর্মী ও আমার স্বামী বাস হেলপার। তাই কাজের জন্য দু’জনকেই বাড়ির বাহিরে যেতে হয়। করোনা ভাইরাসের জন্য স্কুল বন্ধ থাকার কারণে আমার মেয়ে একাই বাড়িতে থাকে এবং রায়হান প্রাইভেট পড়ানোর জন্য বাসায় আসতো। বাড়ি খালি থাকার সুযোগে আমার মেয়ের সর্বনাশ করেছে সে। আমি তার শাস্তি চাই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুল ফারুক জানান, ভূক্তভোগী মেয়ের মা বাদী হয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে ছাত্রী ধর্ষণ মামলায় গৃহশিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০