নারায়ণগঞ্জ ০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির

সিদ্ধিরগঞ্জে পুলিশ কর্মকর্তা পরিচয় ১ নারী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • ২৩৪ বার পড়া হয়েছে

নারায়নগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে র‌্যাব-১১ এর সদর দপ্তরে প্রবেশ করার অভিযোগে কনিকা খানম (৪০) নামে এক নারীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে র‌্যাব। গত সোমবার রাতে র্যাব সদস্য বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।
আটক কনিকা খানম ফতুল্লা থানার দেলপাড়া এলাকার মৃত মাইনুদ্দিন খানের মেয়ে।
র‌্যাব জানায়, গত সোমবার র‌্যাব-১১ এর সদর দপ্তরের প্রধান ফটকে দায়িত্বরত র‌্যাব সদস্যদের কাছে নিজেকে র‌্যাব সদর দপ্তরের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে কনিকা খানম নিজেকে র‌্যাব-১১ আদমজী কার্যালয়ে বদলী হয়ে এসেছেন বলে জানায়। এসময় তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি র‌্যাব সদস্যদের সাথে খারাপ আচরণ করেন। পরে তিনি দায়িত্বরত র‌্যাব সদস্যদের কোন কথাকে কর্ণপাত না করে অবৈধভাবে অনাধিকার ভিতরে প্রবেশ করে। এতে তাকে সন্দেহজনক মনে করে র‌্যাব কর্মকর্তারা ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে একসময় কনিকা স্বীকার করে যে, তিনি নিজেকে একজন সরকারী কর্মচারী হিসেবে মিথ্যা পরিচয় দিয়েছেন। সরকারি কর্মচারি হিসেবে অসত্যভাবে পদের ধারক ও মিথ্যার বেশ ধারণ করে অবৈধ অনাধিকার প্রবেশ করার দায়ে পেনাল কোডে তারা বিরুদ্ধে একজন র‌্যাব সদস্য বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানায়, র‌্যাবের দায়ের করা মামলায় ওই নারীকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশ কর্মকর্তা পরিচয় ১ নারী আটক

আপডেট সময় : ১১:৪০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০