নারায়ণগঞ্জ ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হাউজিংয়ে আজিজের বহুতল ভবনে জ্বলছে অবৈধ গ্যাসের চুলা, বছরে লক্ষ টাকার রাজস্ব বঞ্চিত উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি রায়হান কবিরের কঠোর নির্দেশনা যাত্রীবাহী বাসে অভিযানে ১০ কেজি গাজাসহ কারবারি আটক স্বচ্ছ, সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করতে ভূমিসেবা মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ.ডিসি রায়হান কবির আড়াইহাজারে ‘সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ তারেক রহমানের সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতা-কর্মীদের উপস্থিত

মিজমিজিতে স্বপ্ন সিঁড়ি ব্যবসায়ী সমিতি উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
  • ৩১২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস ১৫ আগস্ট পালন করেছেন স্বপ্ন সিঁড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো: আবু বক্কর সিদ্দিক। শনিবার বাদ মাগরিব নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিম পাড়া মাদরাসা রোডস্থ সমিতির কার্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ট সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশেষভাবে স্বরণ করে গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও তার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যদের বিদেহী আত্নার মাগফিরাত কামানা করে বিশেষ দোয়া মোনাজাত শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়।
আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্টিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া। আরো উপস্থিত ছিলেন, মো: মানিক মিয়া, মিশাল, রাসেল, হৃদয়, ফাহাদ, ফরহাদ, শফিকুল, শান্ত ও মনির হোসেনসহ প্রমূখ।
অনুষ্টানে আবু বক্কর সিদ্দিক তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কতিপয় সেনা সদস্যদের হাতে সপরিবারে নির্মমভাবে শাহাদাতবরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা। সেদিন দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। যাঁর গৌরমময় নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে সেই মহান নেতাকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে চেয়োছিল ঘাতকরা। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে ১৫ আগস্টের হত্যাকান্ড একটি কলঙ্কজনক ঘটনা। ঘাতক দল ভেবেছিল, বঙ্গবন্ধুকে হত্যা করে তার নাম ইতিহাস থেকে চিরতরে মুছে ফেলবে। কিন্তু তাদের সে হীন ষড়যন্ত্র সফল হয়নি। হিংস্র ঘাতকদের দর্পচূর্ণ করে বলিষ্ট নেতৃত্বে দেশকে আজ সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মিজমিজিতে স্বপ্ন সিঁড়ি ব্যবসায়ী সমিতি উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

আপডেট সময় : ১০:২৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০