নারায়ণগঞ্জ ০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
  • ২৭৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে গড়ে তুলা হচ্ছে অবৈধ স্থাপনা। মাদানীনগর এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে আমিজ উদ্দিন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় গত কয়েক দিন ধরে চলছে স্থাপনা নির্মাণ কাজ।
স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের অধিনস্থ সরকারি জায়গা দখল করে মো: জয়নাল ও বিল্লাল নামে দুই ব্যক্তি এসব অবৈধ স্থাপনা নির্মাণ করছে। অথচ কিছুদিন আগে সওজ কর্তৃপক্ষ এ জায়গার সমস্থ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে মাদানীনগর এলাকায় ফুটওভার ব্রিজ ও আমিজ উদ্দিন পেট্রোল পাম্প সংলগ্ন সরকারি জায়গা দখল করে বড় বড় টিনসেট ঘর নির্মাণ কাজ চলছে। মিস্ত্রিদের কাছে জানতে চাইলে তারা জানায় মো: জয়নাল ও বিল্লাল এসব ঘর নির্মাণ করছে।
এ বিষয়ে জয়নাল ও বিল্লালের সাথে কথা হলে তারা স্বীকার করেন জায়গাটি সরকারি। ঘরনির্মাণের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অনুমতি নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তারা বলেন লিখিত কোন অনুমতি নেওয়া হয়নি। তবে মৌখিক ভাবে অনুমতি নেওয়া হয়েছে। কে দিয়েছে মৌখিক অনুমতি জানতে চাইলে তারা কোন কর্মকর্তার নাম বলতে অনিহা প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। তবে সরেজমিনে লোক পাঠিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন বলে তিনি নিশ্চিত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

আপডেট সময় : ১১:০৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০