নারায়ণগঞ্জ ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন বন্দরে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হাউজিংয়ে আজিজের বহুতল ভবনে জ্বলছে অবৈধ গ্যাসের চুলা, বছরে লক্ষ টাকার রাজস্ব বঞ্চিত উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি রায়হান কবিরের কঠোর নির্দেশনা যাত্রীবাহী বাসে অভিযানে ১০ কেজি গাজাসহ কারবারি আটক স্বচ্ছ, সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করতে ভূমিসেবা মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ.ডিসি রায়হান কবির আড়াইহাজারে ‘সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
  • ২৯৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ইউপি সদস্যসহ সঙ্গবদ্ধ পারিবহন চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ( রেজি: নং-ডি ২৩০২) সভাপতি মো: সামছুল আলম বাদী হয়ে রবিবার (১৯ জুলাই) অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, কাঁচপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য জহুরা (৩২) তার পিতা আ: রউফ, ভাই মো: জিয়াসহ সবঙ্গবদ্ধ একটি চাঁদাবাজ চক্র গড়ে তুলে। এ চক্রটি কাঁচপুর বাস স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করছে। বিষয়টি আবগত হয়ে তাদেরকে মৌখিকভাবে প্রতিবাদ করলে তা কর্ণপাত না করে চাঁদাবাজি অব্যাহত রাখে। তাদের বিরুদ্ধে গত ১৩ জুলাই লিখিত অভিযোগ করলে চাঁদাবাজ চক্র বিভিন্ন ভয়ভীতি ও ক্ষতি করার হুমকি প্রদান করে। তাই প্রভাবশালী এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ ও চাঁদাবাজি বন্ধ করার লক্ষে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি সদস্য জহুরার ভাই জিয়াকে কাঁচপুর স্ট্যান্ডে পরিবহন থেকে চাঁদা আদায় করার সময় র‌্যাব গত বছরে হাতে নাতে গ্রেপ্তার করে। কিছু দিন জেল হাজত বাস করে জামিনে বের হয়ে সে আবার চাঁদাবাজি শুরু করে। শুধু চাঁদাবাজি নয় ইউপি সদস্য জহুরার নেতৃত্বে এলাকায় বিভিন্ন নিরীহ মানুষের জমি দখলের অপকর্মও চলছে। কাঁচপুর সেনপাড়া এলাকার আল আমিনের বাড়ির ভাড়াটিয়া কামাল হোসেনের প্রতিবন্ধি মেয়ে শাহিনুরকে একটি হুইল চেয়ার দেওয়ার কথা বলে ২ হাজার টাকা নিয়ে চেয়ার না দেওয়ার অভিযোগ রয়েছে জহুরার বিরুদ্ধে।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য জহুরার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করা হলে রিং হলেও তিনি রিসিভ করেননি।
অভিযোগ বিষয়ে সোনারগাঁ থানার আফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

সোনারগাঁয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

আপডেট সময় : ১০:০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০