নারায়ণগঞ্জ ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির

সিদ্ধিরগঞ্জে দেশিয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • ২৩৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জ মহানগরের ৩ নম্বর ওয়ার্ড রসুলবাগ এলাকা থেকে দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের ২ সদস্য নূরনবি ও সাজু হাওলাদারকে ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার (১৩ জুলাই) রাত ৮ টায় রসুলবাগ আনমুন প্যাকেজিং কারখানা এলাকা থেকে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
তারা হলেন, রসুলবাগ এলাকার নজরুলের বাড়ির ভাড়াটিয়া রফিকের ছেলে নূরনবি ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার কাপালিরহাট গ্রামের দফাদার বাড়ির কুদ্দুছ হাওলাদারের ছেলে সাজু হাওলাদার। স্থানীয়দের অভিযোগ রসুলবাগ এলাকায় একটি কিশোর গ্যাং চক্র গড়ে উঠেছে। তারা এলাকায় নানা অপকর্ম করে আসছে দীর্ঘদিন ধরে। ঘটনার দিন রাতে এ চক্রের ১০/১২ জন সঙ্গবদ্ধ হয়ে অপরাধ মূলক কর্মকান্ড ঘটানোর লক্ষ্যে জড়ো হলে এলাকার লোকজন ধাওয়া করলে ২ জনকে আটক করা হয়। আর বাকিরা পালিয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, আটক ২ কিশোর গ্যাং সদস্যকে ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ কিশোর গ্যাং অপরাধিদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

সিদ্ধিরগঞ্জে দেশিয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

আপডেট সময় : ০১:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০