নারায়ণগঞ্জ ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

সরেজমিন বার্তা পত্রিকার সম্পাদক বেলাল ও তার স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে জিডি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
  • ৩৫৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিবিএ নেতাকে প্রাণ নাশের হুমকি প্রদানের অভিযোগে দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার সম্পাদক বেলাল হোছাইন ভূইয়া ও তার স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা জিডি করা হয়েছে। রবিবার (১২ জুলাই) জিডি করা হয়।

সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকার বাসিন্দা সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার মো: আক্কাস আলি মোল্লার ছেলে ঢাকা ওয়াসার সিবিএ নেতা শাহআলম জিডিতে উল্লেখ করেন, সাইনবোর্ডস্থ বেলাল হোছাইন ভূইয়ার মালিকানাধীন ফ্যামিলি ল্যাব হাসপাতালটি পরিচালনা কররত দুই বছরের জন্য ভাড়া নেয়। গত ১১ জুলাই সন্ধায় বেলালের স্ত্রী মনিরা, সহযোগী সাদেক হোসেন শাহ আলম মোল্লার সাহেবপাড়াস্থ বাসায় গিয়ে বলে বেলালের কথা মতে চলতে হবে। তানা হলে তার ক্ষতি করবে।

হুমকির কারণ হিসেবে শাহ আলম মোল্লা জানান, গত বছরের ২ এপ্রিল রাতে ফ্যামিলি ল্যাব হাসপাতালে র‌্যাব-১১ অভিযান চালায়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত হাসপাতালের ভূয়া ডাক্তার নূরুল ইসলামকে এক বছর কারাদন্ড প্রদান ও হাসপাতাল সিলগালা করে দেয়। এর পর থেকে বেলাল হোছাইন ভূইয়া কয়েক মাস পলাতক থাকেন। আইনি প্রক্রিয়া শেষ করে চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে শাহ আলমসহ আরো কয়েকজন মিলে হাসপাতালটি পরিচালনার দায়িত্ব নেন।

তিনি জানান, শ্রম আদালতে দায়ের করা একটি মামলায় ৬ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামি বেলাল হোসাইনকে গত ৩ জুলাই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে চালান করেন। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে ৬ জুলাই নতুন অংশিদারদের নিয়োগকৃত ম্যানেজারকে বেলাল মারধর করে হাসপাতাল থেকে বের করে দেয়। এক অংশীদারের কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্পে সই করে নিয়ে হাসপাতাল ছেড়ে দেয়ার হুমকি দেয়। চুক্তিমোতাবেক হাসপাতাল চালাতে চাইলে অজ্ঞাত ৩-৪ জন ব্যক্তিকে সাথে নিয়ে মনিরা ও সাদেক হোসেন বাসায় গিয়ে প্রাণনাশের হুমকি দেয়া। এ সময় জোরপূর্বক একটা খালি ৩০০ টাকার স্ট্যাম্পে স্বার করতে বলেন। স্বাক্ষর না করায় গালে থাপ্পড় মারেন।

জিডির সত্যতা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ ফারুক হোসেন জানান, তদন্ত চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির

সরেজমিন বার্তা পত্রিকার সম্পাদক বেলাল ও তার স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে জিডি

আপডেট সময় : ১২:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০