নারায়ণগঞ্জ ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার বন্দরে তথ্য সংগ্রহে গিয়ে ওসির অসদাচরণের শিকার সাংবাদিক, তীব্র ক্ষোভ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক; হাইকোর্টের রুল ।

সিদ্ধিরগঞ্জে ২ নং ওয়ার্ডে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
  • ২৬১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুল ফারুক বলেছেন, অপরাধ নির্মল করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সহযোগীতা প্রয়োজন। সাধারণ মানুষকে আর পুলিশের কাছে যেতে হবেনা। পুলিশই জনগণের কাছে ছুটে আসবে।
পুলিশের সেবা সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি কান্দাপাড়া এলাকায় শনিবার (৪ জুলাই) বিকেল ৪ টায় বিট পুলিশিং কার্যালয় (বিট নং-০২) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পর্যায়ক্রমে থানা এলাকার ১০ টি ওয়ার্ডেই বিট পুলিশিং কার্যালয় করা হবে বলে নিশ্চিত করেন ওসি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি অপরেশন মো: রুবেল হাওলাদারের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া, নাসিক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, ওসি তদন্ত ইসতিয়াক রাসেল, সমাজ সেবক আবদুর রহিম মেম্বার, আমিন উদ্দিন, মোক্তার হোসেন।
সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে ও যৌতুক মুক্ত সমাজ গড়তে এবং সার্বক্ষণিক পুলিশিং সেবা প্রদান করার জন্য এই পুলিশিং বিট কার্যালয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন উপ-পরিদর্শক আমিনুল ইসলাম ও মাহবুব। কার্যালয়টিতে থাকবে অভিযোগ বক্স। যে কোন ধরনের অপরাধি ও গোপন তত্য এবং অভিযোগ লিখে এ বক্সে ফেলতে পারবে সাধারণ মানুষ। অভিযোগ ও তথ্য তদন্ত সাপেক্ষে পুলিশ আইনগত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবে বলে নিশ্চেত করেন ওসি কামরুল ফারুক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জে ২ নং ওয়ার্ডে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

আপডেট সময় : ১২:৪৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০