নারায়ণগঞ্জ ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জে শ্বাসরোধে যুবকের হত্যা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে শ্বাসরোধে যুবকের হত্যা। ২৩’মে শনিবার ভোর রাতে থানার মিজমিজি মাদ্রাসা রোড বুকস গার্ডেন এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু হানিফ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠায়। নিহত আমিনুল (৩৬) মিজমিজি মাদ্রাসা রোড বুকস গার্ডেন এলাকার আব্দুল গনির ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, নিহত আমিনুলে গলায় ও দেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে হত্যাকান্ড কিনা। ঘটনার তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরো জানান, একটি আধা পাকা ঘরে একাই থাকতেন তিনি এমনটাই জানায় এলাকাবাসী। তার বিস্তারিত পরিচয় জানার ও আত্মীয়দের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে সবজি বিক্রেতা আমিনুলের ১০’বছরের বিবাহিত জীবনের বিচ্ছেদ ঘটে গত কিছুদিন আগে। স¤প্রতি তিনি আবার বিয়ের জন্য মেয়ে খুঁজছিলেন। গতকাল (শুক্রবার ২২’মে) রাতেও এক জায়গায় বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন বলে জানা যায়। পরে সকালে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আমিনুলের মৃত্যুটি রহস্যজনক বলেই মনে করছে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী। #####

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে শ্বাসরোধে যুবকের হত্যা

আপডেট সময় : ০১:৫২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০