নারায়ণগঞ্জ ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৮ জন করোনায় আক্রান্ত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ একই পরিবারের ৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত সবাই মহানগরের সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের বাসিন্দা। এর আগে আক্রান্ত ওই পরিবারের ১জন মৃত্যুবরণ করেন। বুধবার (১৩ মে) তাদের পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।
সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, আক্রান্তের পরিবারের এক সদস্য গত কয়েকদিন আগে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে ওই ব্যক্তির করোনার নমুনা সংগ্রহ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। মৃত্যুর একদিন পর ওই ব্যাক্তির রিপোর্টে পজেটিভ আসে। পরবর্তীতে পরিবারের সবাই করোনা নমুনা পরীক্ষা করান। বুধবার পরিবারের সবার পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে ৩ ও ১১ বছরের দুজন শিশুও রয়েছে। বাকি ৬ জনের মধ্যে একজনের বয়স ২৭, একজনের ২৮, একজনের ৩২, দুইজনের ৩৫, একজনের ৩৮ বছর। তবে তাদের সবাই সুস্থ আছেন বলে জানান আক্রন্তদের পরিবারের এক সদস্য। তাদের কোন ধরনের উপসর্গ নেই। তারা সবাই বিগত কয়েকদিন যাবতই বাড়িতে রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানায়, আক্রান্তদের সবাই সুস্থ আছেন। আমরা সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রাখছি। তাদের বাড়ি আমরা লকডাউন করেছি। বাড়ির সদস্যদের বাড়ির বাইরে আসতে না করেছি এবং বাইরে থেকেও বাড়িতে কাউকে প্রবেশ করতে নিষেধ করেছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৮ জন করোনায় আক্রান্ত

আপডেট সময় : ০৩:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০