নারায়ণগঞ্জ ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১৫

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
  • ২৮৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত। সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ১নং ওয়ার্ডস্থ সিআই খোলা বৌ বাজার এলাকায় শুক্রবার (১’লা মে) সকাল ১০’টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সিআইখোলা বৌ বাজার এলাকার রেজাউল করিম গংদের সাথে একই এালাকার কসাই আয়নালের সাথে একটি জমি নিয়ে পূর্বে থেকে বিরোধ চলছিল। শুক্রবার(১’লা মে) সকালে বিরোধপূর্ণ ঐ জমিতে নির্মাণ কাজ করার প্রস্তুতি নিচ্ছিল রেজাউল করিমরা। খবর পেয়ে কসাই আয়নালরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ সহ ব্যাপক সংঘর্ষ হয়। এতে রেজাউল করিম, ইকবাল হোসেন, হালিমা আক্তার তুলি, নবী হোসেন, ইসাছিন, গুলে নূর, রিয়াজ, ইসলাম, শান্ত ও সাহাব উদ্দিনসহ মোট ১৫ জন আহত হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ ফরিদ উদ্দিন জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। উভয় পক্ষকে থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। ######

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১৫

আপডেট সময় : ০৭:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০