নারায়ণগঞ্জ ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম

বিক্ষোভকারী শ্রমিকদেরকে খাদ্য সামগ্রী উপহার দিলের ওসি কামরুল ফারুক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
  • ৩২০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভকারী গণপরিবহন শ্রমিকদেরকে খাদ্য সামগ্রী উপহার দিলেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ফারুক। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার সামনে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মৌমিতা, লাব্বাইক, ঠিকানা পরিবহনের ৭৫ জন শ্রমিকদের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন কামরুল ফারুক।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ফারুক জানায়, করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে সরকারীভাবে সকল ধরণের যাত্রী পরিবহন বন্ধ করে দেওয়ায় কর্মহীন হয়ে পড়ে গণপরিবহন শ্রমিকরা। এতে করে উপার্জন না থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়ে তারা। তাই বাধ্য হয়ে গত বুধবার সকালে ত্রাণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের কিছু শ্রমিকদের মাঝে আমি খাদ্য সহায়তার আশ^াস দিলে তারা রাস্তা ছেড়ে দেয়। তারই ধারাবাহিকতায় আজ এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও শুরু থেকেই আমি আমার ব্যক্তিগত উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের জন্য খাদ্য সহায়তা সহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করে আসছি। যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোমেন আলম, আনিসুর রহমানসহ পুলিশের বিভিন্ন সদস্য প্রমূখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

বিক্ষোভকারী শ্রমিকদেরকে খাদ্য সামগ্রী উপহার দিলের ওসি কামরুল ফারুক

আপডেট সময় : ০৭:৩৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০