নারায়ণগঞ্জ ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ফতুল্লা পাইলটে স্কুলে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব যাতে না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার-খাদ্যমন্ত্রী আফরোজা খানম শিশু অধিকার দিবস উদযাপনে নারায়ণগঞ্জে ভার্চুয়ালি আলোচনায় প্রধানমন্ত্রী শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ জন ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর হতে যাচ্ছে : ৭০ স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৫

বৃষ্টিতে ভিজে মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমামদের মাঝে ত্রাণ সামগ্রী দিলেন র‌্যাব-১১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
  • ৩৩৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সর্বসাধারণের পর এবার বৃষ্টিতে ভিজে মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামদের মধ্যে ত্রাণ সামগ্রী পৌছে দিলেন র‌্যাব-১১’র সদস্যরা। সোমবার (২০ এপ্রিল) দুপুরে র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার মো: আলেপ উদ্দিন, পিপিএম (বার) এর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের সর্ববৃহৎ মক্কীনগর মাদ্রাসা, মাদানীনগর মাদ্রাসা ও খানকায়ে জামে মসজিদে এ ত্রাণ পৌঁছে দেয় র‌্যাব সদস্যরা। করোনা ভাইরাসের প্রভাবে মানুষ যখন ঘরবন্দি, তখন কর্মহীন মানুষের পাশাপাশি মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমামদের কাছে ছুটে যাচ্ছে র‌্যাব।
র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক মো: আলেপউদ্দিন বলেন, র‌্যাব মানুষের কল্যাণে কাজ করছে। এই দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য। তাই ঝুঁকি জেনেও আমরা পিছ পা হচ্ছিনা। আমাদের প্রত্যেক সদস্য অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা সকলেই ঘরে থাকুন। নিজে নিরাপদে থাকুন এবং অপরকে নিরাপদ থাকতে সহযোগিতা করুন। আপনারা কেউ না খেয়ে থাকবেন না। সবাই সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকুন। আপনাদের যে কোন প্রয়োজনে আমরা আছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

বৃষ্টিতে ভিজে মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমামদের মাঝে ত্রাণ সামগ্রী দিলেন র‌্যাব-১১

আপডেট সময় : ১১:১৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০