নারায়ণগঞ্জ ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

সাংবা‌দিককে হত্যা চেষ্টাকারীকে গ্রেফতারের দাবী‌তে পু‌লিশ সুপারকে স্মারক‌লি‌পি প্রদান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
  • ৩৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে সাংবা‌দিক‌কে হত্যা চেষ্টায় সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী সোয়াদ সহ সকল আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে জেলা পুলিশ সুপার জায়েদুল আলমকে স্মারকলিপি দিয়েছেন নারায়ণগ‌ঞ্জে কর্মরত সাংবা‌দিক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটুর নেতৃত্বে একদল সাংবাদিক এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে পুলিশ সুপার জায়েদুল আলম সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, এ মামলাটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। প্রধান আসামী সোয়াদকে দ্রুত গ্রেফতারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম হবে।

এ সময় উপস্থিত সাংবাদিকরা সদর মডেল থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে জবাবে তিনি বলেন, প্রয়োজনে আসামী গ্রেফতারে ডিবি’র টিমকে এ ব্যপারে নির্দেশ দেয়া হবে।

এসময় সাংবাদিক মহলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরজু, সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ টপ নিউজের সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কাউসার, ঢাকার নিউজ ডট কম এর প্রধান সম্পাদক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রিতি, সময়ের চিন্তা ডট কম এর প্রকাশক ও সম্পাদক সুলতান মাহমুদ, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. আসলাম, জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি আলী হোসেন, সাংবাদিক মাসুদ ও হামলায় আহত সাংবাদিক মিজান প্রমূখ।

উ‌ল্লেখ্য, মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সা‌ড়ে ৩টার দিকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সোনারগাঁ যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আনন্দ টি‌ভি’র সৈয়দ সিফাত আল রহমান লিংকন, অগ্রবানী প্রতিদিনের ফটো সাংবাদিক জামাল তালুকদার ও জনতার কাগজের সম্পাদক মিজানুর রহমান মিজান। ত‌বে এ ঘটনায় মূল আসামী সোয়াদ এখ‌নো শহ‌রেই বিচরণ কর‌লেওে তা‌কে গ্রেফতার কর‌তে পা‌রে‌নি পু‌লিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাংবা‌দিককে হত্যা চেষ্টাকারীকে গ্রেফতারের দাবী‌তে পু‌লিশ সুপারকে স্মারক‌লি‌পি প্রদান

আপডেট সময় : ০৭:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০