নারায়ণগঞ্জ ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির

সিদ্ধিরগঞ্জে পতিতা নিয়ে ফুর্তি করতে গিয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন, গ্রেফতার-২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
  • ৩৩০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে পতিতা নিয়ে ফুর্তি করতে গিয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন, গ্রেফতার-২। গতকাল রোববার ভোররাতে পাইনাদী নতুন মহল্লা এলাকার কুয়েত প্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢালে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের ভাই গোবিন্দ গাইন বাদী হয়ে রবিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যায় জড়িত থাকার অভিযোগ তারই দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী নতুন মহল্লা কুয়েত প্লাজার পাশে ভাসমান পতিতা নিয়ে ফুর্তি করতে আসে নিহত কালু বাইনসহ তার ২’বন্ধু। নিহত কালু বাইন(২৩) বরিশাল জেলার বানারীপাড়া থানার তেঁতলা গ্রামের কাকরাইল বাইনের ছেলে। গ্রেফতারকৃত সবুজ বাইন(২৫) দেবেন বাইনের ছেলে ও স্বপন(২৭) মতিউর রহমানের ছেলে তারা একই এলাকার বাসিন্ধা। নিহত কালু বাইন গত তিন দিন আগে সানারপাড় এলাকায় তার বড় ভাই গোবিন্দ গাইনের ভাড়া বাসায় কাজের উদ্দেশ্যে এসেছিল। গতকাল রোববার ভোররাতে গ্রেফতার হওয়া দুই বন্ধুর সাথে কুয়েত প্লাজার পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢালে ভাসমান পতিতার সাথে ফুর্তি করতে আসে। এসময় নিজেদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে ধৃতরা কালু বাইনকে ছুরিকাঘাত করে। পরে তারা গুরুতর আহতবস্থায় কালু বাইনকে ফেলে পালিয়ে যাওয়ার সময় দু’ মোটরসাইকেল আরোহী তাদেরকে আটক করে। এ সময় টহল পুলিশ এসে স্বপন ও সবুজ নামে ২’বন্ধুকে গ্রেফতার করে। পরে গুরুতর আহতবস্থায় কালু বাইনকে সানারপাড় প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান জানান, নিহতের বুকে ছুরিকাঘাত করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, ভাসমান পতিতা নিয়ে বন্ধুদের সঙ্গে কালু বাইন আনন্দফুর্তি করতে এসে বন্ধুদের ছুরিকাঘাতে নিহত হয়। পরে টহল পুলিশ ঘটনার সঙ্গে জড়িত নিহত কালু বাইনের হত্যাকারী ২’ বন্ধুকে গ্রেফতার করে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ধৃতদের অধিকতর তদন্তের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।#######

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পতিতা নিয়ে ফুর্তি করতে গিয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন, গ্রেফতার-২

আপডেট সময় : ০১:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯